বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ওয়ানডেতে সবচেয়ে বেশি মেডেন ওভার করেছেন কোন ৫ বোলার রাজবাড়ীতে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, বাবা-মাসহ আহত ৪ লাই–ফাই প্রযুক্তি কী, কীভাবে কাজ করে এক বাটি নুডলসেই রোমান্টিক আবু বকর–জারিয়াব, সাড়া ফেলে দৃশ্যটি ফুটবল মাঠে মর্মান্তিক মৃত্যু: স্ট্রাইকার আর ফেরেননি, বেঁচে থাকাটাই গোলকিপারের শাস্তি নেত্রকোনায় মাদ্রাসাছাত্রী ও কুমিল্লায় মা-মেয়েকে ধর্ষণ-হত্যা; দুই আসামির মৃত্যুদণ্ড ‘নগ্ন-কন্যা’ থেকে সেরা সুন্দরী, ডেমি এখন আড়াই হাজার কোটি টাকার মালিক চোখের চিকিৎসা শেষে আবার কারাগারে ফিরলেন ইমরান খান আজকের ই-পেপার (১১ নভেম্বর) ‘দ্য রিম্যারিড এমপ্রেস’–এর রাজপুত্র বাস্তবেও ধনী, ৬৩০ কোটি টাকার মালিক

নেত্রকোনায় মাদ্রাসাছাত্রী ও কুমিল্লায় মা-মেয়েকে ধর্ষণ-হত্যা; দুই আসামির মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০২:২৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 4

দেশের দুই জেলায় আলোচিত ধর্ষণ ও হত্যার পৃথক দুটি মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১১ নভেম্বর) দুপুরে কুমিল্লা ও নেত্রকোণার আদালত এ রায় ঘোষণা করেন। দুই আসামির একজন বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী ও তাঁর মাকে হত্যা মামলার, অন্যজন ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলার আসামি।

কুমিল্লা নগরীর কালিয়াজুরী এলাকায় বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী সুমাইয়া আফরিন রিনথীকে ধর্ষণের পর হত্যা এবং তাঁর মা তাহমিনা বেগমকে হত্যার ঘটনায় একমাত্র আসামি মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১। একই সঙ্গে তাঁকে তিন লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের বিচারক ইয়াসির আরাফাত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ৭ সেপ্টেম্বর ঝাড়ফুঁকের কথা বলে ওই বাসায় প্রবেশ করেন মোবারক। সেখানে তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিনথীকে ধর্ষণের পর হত্যা করেন। বিষয়টি দেখে ফেলায় তাঁর মা তাহমিনা বেগমকেও হত্যা করা হয়। পরদিন মরদেহ উদ্ধারের পর তাহমিনার ভাই বাদী হয়ে মামলা করেন।

ঘটনার পরপরই জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) মোবারককে গ্রেফতার করে। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র জমা দেয়। চলতি বছরের ২০ আগস্ট অভিযোগ গঠন করা হয়। অভিযোগ গঠনের দুই মাস ১৫ দিনের মাথায় বিচারিক প্রক্রিয়া শেষে এ রায় ঘোষণা করা হলো।

অন্যদিকে, নেত্রকোণার মদন উপজেলায় ১২ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে নেত্রকোণা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুছ সালাম এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের নভেম্বরে কাইটাইল ইউনিয়নের একটি মহিলা কওমি মাদরাসার পরিচালক ও শিক্ষক আমান উল্লাহ শিশুটিকে মাদরাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। পরবর্তী সময়ে চলতি বছরের এপ্রিলে শিশুটির শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সদস্যরা চিকিৎসকের কাছে নিয়ে গেলে সে অন্তঃসত্ত্বা বলে জানা যায়। এ ঘটনায় ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মামলা করেন। পরে এসআরবি-১৪ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষক সাগরকে গ্রেফতার করে।

মামলার বিচারিক প্রক্রিয়া চলাকালে গত ২ জুলাই ভুক্তভোগী শিশুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যাসন্তান জন্ম দেয়। আদালতের নির্দেশে সিআইডির ডিএনএ পরীক্ষায় নবজাতকের সঙ্গে শিক্ষক সাগরের ডিএনএ ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিলে যায়। এ পরীক্ষার ফলের ভিত্তিতে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়।

যুক্তিতর্ক চলাকালে আসামি সাগর নিজের সব সম্পত্তি লিখে দিয়ে মামলা থেকে অব্যাহতি পাওয়ার আবেদন জানিয়েছিলেন। তবে আদালত তাঁর আবেদন নাকচ করে শুনানি শেষে মৃত্যুদণ্ডের রায় দেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নেত্রকোনায় মাদ্রাসাছাত্রী ও কুমিল্লায় মা-মেয়েকে ধর্ষণ-হত্যা; দুই আসামির মৃত্যুদণ্ড

প্রকাশের সময় : ০২:২৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬