মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
শত্রুর রাডার ধ্বংসে ‘হরমুজ’ ক্ষেপণাস্ত্র তৈরি করছে ইরান আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর : চিফ প্রসিকিউটর ১ জুলাই থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্প শুল্ক দিতে হবে এ-চালানে দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কালুখালী সরকারি কলেজ ছাত্রদলের অবস্থান কর্মসূচি গুগল ম্যাপসে যুক্ত হচ্ছে নতুন সুবিধা, উপকৃত হবেন যাঁরা গোল দরকার, ‘হোম স্ট্রাইকার’ হামজা তো আছেন কালীগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধ নিহত নিয়ামতপুরে পুলিশের অভিযানে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৩  কপ-৩১ থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে: রিজভী শেখ হাসিনাকে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়াতেই দেশে ফিরিয়ে আনা হবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

নিয়ামতপুরে পুলিশের অভিযানে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৩ 

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০১:২৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 9

নওগাঁর নিয়ামতপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ লিটার চোলাই মদসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ৪ নম্বর নিয়ামতপুর ইউনিয়নের করবালা গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর বালুকাপাড়া গ্রামের বিপলু রবিদাসের ছেলে সুমন (৩১), করবালা গ্রামের মৃত নরেশের ছেলে দিলীপ (২৭) এবং কানইল মোরগডাঙ্গা গ্রামের মৃত সবিন দাসের ছেলে বিবেক দাস (৩০)।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পরের যোগসাজশে অবৈধভাবে চোলাই মদ নিজেদের হেফাজতে রেখে বিক্রির কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নিয়ামতপুরে পুলিশের অভিযানে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৩ 

প্রকাশের সময় : ০১:২৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬