বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে সাংবাদিকের বাড়িতে হামলা-ভাঙচুর, বাবা-মাসহ আহত ৪ লাই–ফাই প্রযুক্তি কী, কীভাবে কাজ করে এক বাটি নুডলসেই রোমান্টিক আবু বকর–জারিয়াব, সাড়া ফেলে দৃশ্যটি ফুটবল মাঠে মর্মান্তিক মৃত্যু: স্ট্রাইকার আর ফেরেননি, বেঁচে থাকাটাই গোলকিপারের শাস্তি নেত্রকোনায় মাদ্রাসাছাত্রী ও কুমিল্লায় মা-মেয়েকে ধর্ষণ-হত্যা; দুই আসামির মৃত্যুদণ্ড ‘নগ্ন-কন্যা’ থেকে সেরা সুন্দরী, ডেমি এখন আড়াই হাজার কোটি টাকার মালিক চোখের চিকিৎসা শেষে আবার কারাগারে ফিরলেন ইমরান খান আজকের ই-পেপার (১১ নভেম্বর) ‘দ্য রিম্যারিড এমপ্রেস’–এর রাজপুত্র বাস্তবেও ধনী, ৬৩০ কোটি টাকার মালিক টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লক্ষ্যে ভারতের বিরুদ্ধে দল ঘোষণা নিউজিল্যান্ডের

আমিনুল ইসলাম বুলবুল যেদিন জানিয়ে দিয়েছিলেন, ‘আমরাও পারি’

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:৩১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • / 15
আমিনুল ইসলাম বুলবুল যেদিন জানিয়ে দিয়েছিলেন, ‘আমরাও পারি’

ঘড়ির কাঁটা তখন ১১টা ছুঁই ছুঁই। ব্যাটিং করতে নামার সময় তাঁর মনে হচ্ছিল, ৩০-৪০টা রান যদি করতে পারি! করলেন ১৪৫। সেটিও ৫৩৫ মিনিট ব্যাটিং করে! টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম মহাকাব্য লেখা হয়েছিল  আমিনুল ইসলাম বুলবুলের ব্যাটে। সেটিও বাংলাদেশের অভিষেক টেস্টেই। ২৬ বছর আগে এই দিনে শুরু সেই অভিষেক টেস্টের প্রথম দিনে ব্যাটিং করতে নামা নামা বুলবুল সেঞ্চুরি করেছিলেন পরদিন। বাংলাদেশের টেস্ট অভিষেকের ২৬তম বার্ষিকীতে উৎপল শুভ্রর ‘সেই সব ইনিংস’ বই থেকে বুলবুলের ওই মহাকাব্যিক ইনিংস নিয়ে লেখা অধ্যায়টা তুলে দেওয়া হলো এখানে। লেখাটা পড়ার সময় বইটির প্রকাশকাল (২০০১) মনে রাখা ভালো।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

শারজা স্টেডিয়ামে টিভি কমেন্টেটররা এখন কোথায় বসেন জানি না! পাঁচ বছরেরও বেশি যাওয়া হয় না ক্রিকেটের মরুদ্যানে। তবে ’৯৫-এর এপ্রিলে এশিয়া কাপের পঞ্চম আসরটির সময় তারা যেখানে বসতেন, সেটাকে বলা যেতে পারে স্টেডিয়ামের তিন তলা। তিন তলায় স্টার টিভির সেই কমেন্ট্রি বক্সে গিয়ে মাত্রই যখন বসেছি, মাঠে ঢুকতে থাকা নতুন ব্যাটসম্যানকে দেখিয়ে হার্শা ভোগলে বললেন, ‘ওর নাম বলতে হবে না, আমি ওকে চিনি। আমিনুল ইসলাম—তোমাদের সেরা ব্যাটসম্যান।’ চেনা না চেনার ব্যাপারটি ছিল খুব গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের খেলোয়াড়েরা তখনো কমেন্টেটরদের কাছে তেমন পরিচিত হয়ে ওঠেননি। তাদের চেনাতে সাহায্য করার উদ্দেশ্যেই হার্শা ভোগলের অনুরোধে কিছুক্ষণের জন্য কমেন্ট্রি বক্সে গিয়ে বসা।

আমিনুল ইসলাম বুলবুল এরও বেশ কিছুদিন আগে থেকেই বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান। তবে ‘অন্যতম’ শব্দটি তুলে দিয়ে শুধু সেরা বললে তখন মিনহাজুল আবেদীন নান্নুর পক্ষেই বেশি ভোট পড়ে। আমিও ব্যতিক্রমী কিছু ভাবতাম না। হার্শা ভোগলকে তাই সংশোধন করে বললাম, ‘আমাদের সেরা ব্যাটসম্যান মিনহাজুল আবেদীন। এখানে ভালো খেলতে পারেনিং ঠিক, কিন্তু ও-ই আমাদের সেরা।’ হার্শা ভোগলে তখনো আজকের তারকা হননি, আস্তে করে বললেন, ‘হবে হয়তো! তবে আমি যা দেখছি, তাতে সেরা মনে হয়েছে আমিনুলকেই।’

তখন পর্যন্ত তেমন কি-ই বা দেখেছেন? বলতে গেলে শুধু ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচটিতে খেলা ৩০ রানের ইনিংসটি, তারপরও হার্শাকে সিদ্ধান্তে পৌঁছে দিতে সেটিই ছিল যথেষ্ট। শারজার পর কুয়ালালামপুর, ’৯৭ আইসিসি ট্রফির সেমিফাইনাল-ফাইনালেও স্টার টিভির কমেন্টেটর হয়ে উপস্থিত হার্শা ভোগলে। সেমিফাইনালে স্কটল্যান্ডের বিপক্ষে বুলবুলের একটি ঝকঝকে ফিফটির পর আবার পুরোনো কথাই মনে করিয়ে দিলেন টেস্ট না খেলেও যে ধারাভাষ্যকার হওয়া যায়, বর্তমান আন্তর্জাতিক ক্রিকেটে তার একমাত্র উদাহরণ। তখন অবশ্য এ নিয়ে আর কোনো বিতর্ক নেই। ’৯৫ এশিয়া কাপের পর মাঝখানে দুবছর কেটেছে, এই সময়টায় ‘অন্যতম সেরা’ থেকে সত্যিই বাংলাদেশের ‘সেরা’ হয়ে উঠেছেন বুলবুল। হার্শা ভোগলের সঙ্গে তাই একমত তো হতেই হলো, দুবছর আগেই তা ঘোষণা করে দেওয়ায় বলতে হলো তার ক্রিকেট প্রজ্ঞার প্রশংসাসূচক কিছু কথাও।

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

‘আমি দলেই ঢুকতে পারি কি না, এমন একটা অনিশ্চয়তা ছিল’

শারজা-কুয়ালালামপুরের পর ঢাকা। অভিষেক টেস্ট শুরুর আগের দিন ঢাকা স্টেডিয়ামে দুদলের প্র্যাকটিস দেখতে দেখতে কলকাতার বন্ধু সাংবাদিক পার্থ রুদ্রর সঙ্গে টেস্টের ভবিষ্যৎ নিয়ে ইয়ার্কি-ফাজলামো চলছে। বাংলাদেশের কী হবে—এই ভেবে ওর কপট দুশ্চিন্তার জবাবে আমি দেশের বাইরে ভারত শেষ কবে টেস্ট জিতেছে এটি জানতে চাইছি; এর মধ্যে হঠাৎই ও সিরিয়াস, ‘আমি চাই কাল আমিনুল একটা ভালো ইনিংস খেলুক। ওর ব্যাটিং আমার খুব ভালো লাগে।’ অভিষেক টেস্টে আমিনুল ইসলামকে নিয়ে স্বপ্ন দেখাটা খুব কঠিন, কারণ অনেক দিন তার ব্যাটে রান নেই, দলে তাঁর জায়গা পাওয়াটা পর্যন্ত প্রশ্নাতীত ছিল না—এসব জানানোর পর পার্থর চোখেমুখে বুলবুলের জন্য সহমর্মিতা আর শুভকামনার যে মিলিত প্রকাশ, সেটি একটু বিস্ময়ই জাগাল। কলম্বোতে সেই ’৯৭ এশিয়া কাপ ছাড়া বুলবুলের ব্যাটিং সেভাবে দেখারই সুযোগ হয়নি ওর, সেই টুর্নামেন্টেও এমন আহামরি কিছু করেননি বুলবুল। তাহলে?

ব্যাখ্যা হতে পারে একটাই—ফর্মে থাকা বুলবুলকে কিছুক্ষণ উইকেটে দেখেই চিনে নেওয়া যায় তার জাতটা। স্টাস, ডিফেন্স, শট খেলা সব কিছু মিলিয়ে বুলবুলের ব্যাটিংয়ে এমন একটা গোছানো ব্যাপার আছে, যেটি যে কারও নজরে পড়তে বাধ্য। প্রথম দর্শনেই যা মুগ্ধ করে দিয়েছিল হার্শা ভোগলে বা পার্থ রুদ্রকে। সেই আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের অভিষেক টেস্টেই সেঞ্চুরি করেছেন, তাতে তাই বিস্ময়ের কিছু নেই। সত্যি কি নেই? সিদ্ধান্তে পৌঁছে যাওয়ার আগে ব্যাট করতে নামার সময় বুলবুলের মানসিক অবস্থাটা শুনে নিন তার মুখেই : ‘সত্যি বলতে, যখন মাঠে নামি আমার টার্গেট ছিল ৩০-৪০ রান। মনে হচ্ছিল যদি তা করতে পারি, তাহলে এযাত্রা টিকে যাব।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

আমিনুল ইসলাম বুলবুল যেদিন জানিয়ে দিয়েছিলেন, ‘আমরাও পারি’

প্রকাশের সময় : ১২:৩১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬