শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
শর্টকাটে টাকা ইনকামের পথ খুঁজলে ভালো আইনজীবী হওয়া যায় না: আইনমন্ত্রী প্রতারণা মামলা: নিউ মেক্সিকো প্রশাসনকে ২৫০০ কোটি ডলার দিতে মেটাকে নির্দেশ বারবার তলবের পর পুলিশের দপ্তরে হানি সিং, ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ টাইমড আউট: নাজমুল–সাকিবের বিতর্কিত কাণ্ডে আজ নড়েচড়ে বসেছিল ক্রিকেট–বিশ্ব পূজায় ৯ দেশ ঘুরতে বেরিয়েছেন অপর্ণা ঘোষ গ্যালারিতে তারা শিক্ষাসফরে এসে ‘হাসান’ বলতেই চিৎকার উঠল ‘উইকেট’ কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাককানইবিতে দিনব্যাপী আদিবাসী উৎসব : নাচ-গান ও ঐতিহ্যবাহী খেলায় মাতলেন শিক্ষার্থীরা চিকিৎসককে মারধর ও ডাকাতির অভিযোগ, অভিনেতা–অভিনেত্রী গ্রেপ্তার ৫ উইকেট: বাংলাদেশের পেসারদের মধ্যে সবার ওপরে হাসান

কম‌লো সোনার দাম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৩০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / 19

টানা দুদফা দেশের বাজারে সোনার দাম বাড়ার পর এবার কমা‌নোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণালংকারের দাম সর্বোচ্চ কমা‌নো হয়েছে দুই হাজার ৭৪১ টাকা।

শুক্রবার (৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

এতে বলা হয়, আজ সকাল ৯ টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। গতকাল এ দাম ছিল ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা।

সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৫০০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ২১৬ টাকা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কম‌লো সোনার দাম

প্রকাশের সময় : ১২:৩০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬