শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
শর্টকাটে টাকা ইনকামের পথ খুঁজলে ভালো আইনজীবী হওয়া যায় না: আইনমন্ত্রী প্রতারণা মামলা: নিউ মেক্সিকো প্রশাসনকে ২৫০০ কোটি ডলার দিতে মেটাকে নির্দেশ বারবার তলবের পর পুলিশের দপ্তরে হানি সিং, ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ টাইমড আউট: নাজমুল–সাকিবের বিতর্কিত কাণ্ডে আজ নড়েচড়ে বসেছিল ক্রিকেট–বিশ্ব পূজায় ৯ দেশ ঘুরতে বেরিয়েছেন অপর্ণা ঘোষ গ্যালারিতে তারা শিক্ষাসফরে এসে ‘হাসান’ বলতেই চিৎকার উঠল ‘উইকেট’ কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জাককানইবিতে দিনব্যাপী আদিবাসী উৎসব : নাচ-গান ও ঐতিহ্যবাহী খেলায় মাতলেন শিক্ষার্থীরা চিকিৎসককে মারধর ও ডাকাতির অভিযোগ, অভিনেতা–অভিনেত্রী গ্রেপ্তার ৫ উইকেট: বাংলাদেশের পেসারদের মধ্যে সবার ওপরে হাসান

পূজায় ৯ দেশ ঘুরতে বেরিয়েছেন অপর্ণা ঘোষ

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:১৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / 6
পূজায় ৯ দেশ ঘুরতে বেরিয়েছেন অপর্ণা ঘোষ

দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অভিনেত্রী অপর্ণা ঘোষ। প্রথমবার ‘মৃত্তিকা মায়া’ এবং দ্বিতীয়বার ‘গণ্ডি’ সিনেমায় অভিনয়ের জন্য এ পুরস্কার পান তিনি। অসংখ্য টেলিভিশন নাটকে অভিনয় করে পেয়েছেন দর্শকপ্রিয়তা। শুরুটা করেছিলেন মঞ্চনাটক দিয়ে।

ঘটনার প্রেক্ষাপট ও মূল তথ্য

বর্তমানে স্বামীর সঙ্গে জাপানে বসবাস করছেন তিনি। পূজা উপলক্ষে ইউরোপ ভ্রমণে বের হয়েছেন। সম্প্রতি দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন তিনি।

অপর্ণা ঘোষ বলেন, ‘সত্যি কথা বলতে, দেশের ভেতরে কাটানোর মতো পূজার উৎসব পৃথিবীর কোথাও পাব না। দেশের মতো সেই অনুভূতি কোথাও কাজ করবে না। বিদেশে ওই অনুভূতিটাই নেই, যা দেশের পূজার উৎসবে পাই।’

‘পূজার সময় এলেই দেশে কাটানো সময়গুলো ভীষণ মিস করি। পূজা মানেই নতুন পোশাক, মজার মজার খাবার। মায়ের হাতের খাবার ছিল অনেক মজার। মা বেঁচে নেই। মাকে প্রতিনিয়তই মিস করি। পূজার সময় বেশি মিস করি।’

দর্শকদের প্রতিক্রিয়া ও সামগ্রিক আলোচনা

অপর এক প্রশ্নের জবাবে অপর্ণা ঘোষ বলেন, ‘চট্টগ্রামে ছোটবেলা থেকে বিশ্ববিদ্যালয়জীবন পর্যন্ত কেটেছে। নিজের শহর নিয়ে অনেক স্মৃতি। পূজার স্মৃতি মানেই আনন্দের। পূজা মানেই উৎসব। আত্মীয়, বন্ধুসহ সবার সঙ্গে আনন্দ করে কাটাতাম। ওই দিনগুলো অনেক সুন্দর ছিল।’

এবারের পূজায় স্বামীকে নিয়ে ইউরোপ ট্যুরে বের হয়েছেন অপর্ণা ঘোষ। ঘুরবেন ৯টি দেশ। ইতোমধ্যে সুইজারল্যান্ড, ইতালি ও ফ্রান্স ঘুরেছেন। বাকিগুলো একে একে ঘুরবেন। ‘পূজায় ইউরোপ ট্যুরে বেরিয়েছি। স্বামী ও আমি মিলে সুন্দর সময় পার করছি। মোট ৯টি দেশ ঘুরব আমরা।’

‘ভ্রমণে অন্য রকম আনন্দ আছে। দারুণ একটা শান্তি কাজ করে। অনেক কিছু দেখা যায়, জানা যায়, শেখা যায়। সময়টা উপভোগ করছি। কিন্তু ফেলে আসা জীবন, অর্থাৎ ছোটবেলার পূজার মতো সোনালি দিন আর ফিরে পাব না। কী যে আনন্দ করতাম! কী যে ভালো লাগা কাজ করত! শারদীয় দুর্গাপূজার মতো চমৎকার সময় আর পাব না।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পূজায় ৯ দেশ ঘুরতে বেরিয়েছেন অপর্ণা ঘোষ

প্রকাশের সময় : ০১:১৫:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬