শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ আটক ১

খোরশেদ আলম, নওগাঁ:
  • প্রকাশের সময় : ১১:১৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 22

নওগাঁর পত্নীতলায় ৭৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. সাজেদুর হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৮টা ১৫ মিনিটে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) অধীন বস্তাবর বিওপির একটি বিশেষ টহল দল ধামইরহাট উপজেলার বীরগ্রাম সোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে।

বিজিবি জানায়, বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মো. ইকবাল হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে সীমান্ত পিলার ২৬৩/এমপি থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পাকা রাস্তার ওপর থেকে ৭৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাঁকে আটক করা হয়।

আটক সাজেদুর হোসেন ধামইরহাট উপজেলার বীরগ্রাম সোনাপাড়া গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের করে উদ্ধার করা মাদকসহ পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এহসান হাবিব পিএসসি জানান, সীমান্তে মাদক চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ আটক ১

প্রকাশের সময় : ১১:১৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬