বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

পাংশায় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন–২)-এর উদ্বোধন

একে আজাদ, রাজবাড়ী:
  • প্রকাশের সময় : ১০:০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 16

রাজবাড়ীর পাংশায় উৎসবমুখর পরিবেশে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন–২)-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলা শিল্পকলা একাডেমিতে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমান সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন–২)-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হকের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. হারুন অর রশিদ।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) শাদ আহমেদ, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মইনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ রুহুল আমিন মুকুল, পৌর বিএনপির সভাপতি বাহারাম হোসেন ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সেলিম মিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে, প্রতিভার বিকাশ ঘটবে এবং সুস্থ-সুন্দর প্রজন্ম গড়ে উঠবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাংশায় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ (সিজন–২)-এর উদ্বোধন

প্রকাশের সময় : ১০:০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬