গুরুত্বপূর্ণ সংবাদ:
দিনের ভোট আর রাতে হবে না: ত্রাণমন্ত্রী

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ১০:৫৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
- / 13

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, অতীতের মতো দিনের ভোট রাতে হওয়া, ডামি নির্বাচন কিংবা আগের রাতেই ফলাফল নির্ধারণের পরিস্থিতি আর থাকবে না। নির্বাচনব্যবস্থায় যে পরিবর্তন এসেছে, তা রাষ্ট্রের সব ক্ষেত্রেই বাস্তবায়ন করতে হবে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ঠাকুরগাঁওয়ের নির্বাচন নির্বাচনব্যবস্থায় পরিবর্তনের দৃষ্টান্ত স্থাপন করেছে। একটি গণতান্ত্রিক সরকারব্যবস্থা দীর্ঘমেয়াদে কার্যকর থাকলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে।
সভায় ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমিন, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Tag :

























