বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
রোনালদোর বিদায় এত সহজে হতে দেবে না পর্তুগাল আগামী বছর দুই ঈদে ১১ দিন ছুটি, প্রজ্ঞাপন জারি মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধুখালীতে কলেজের শতভাগ শিক্ষার্থী ফেল, টানা তিন বছর শূন্য ফল, শিক্ষকদের শোকজ বিশ্বকাপ ফাইনালে মারামারিসহ নানা বিতর্কিত কাণ্ডে ফিফার শাস্তির মুখে আর্জেন্টিনা নওগাঁয় ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদকসেবী আটক বিশ্বকাপ হারের পর মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোনালদো উইলফ্রেড রোডসকে যে কারণে আপনার চেনা উচিত ব্রাজিলের ফুটবলাররা কেন ব্যালন ডি’অর জিততে পারছেন না

নওগাঁয় ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদকসেবী আটক

খোরশেদ আলম নওগাঁ
  • প্রকাশের সময় : ০৫:৫৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 9

নওগাঁ সদর মডেল থানা পুলিশের অভিযানে ১১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক সেবনরত অবস্থায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিন্টু রহমানের নেতৃত্বে মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল নওগাঁ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের লিটন ব্রিজের পশ্চিম-উত্তর পাশে মসজিদ মার্কেটসংলগ্ন শাহিন মার্কেটের চতুর্থ তলার চিলেকোঠার একটি অফিসকক্ষে অভিযান চালায়।

এ সময় মাদক সেবনরত অবস্থায় এস এম নিজাম উদ্দিন (৪৫) এবং ১১০ পিস ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় শ্রী নিতাই চক্রবর্তীকে (৪০) হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নিজাম উদ্দিন নওগাঁ সদর উপজেলার আরজি নওগাঁ দপ্তরীপাড়া এলাকার মৃত ফজের আলীর ছেলে। অপর গ্রেফতার নিতাই চক্রবর্তী উত্তর পার নওগাঁ এলাকার মৃত বিমল চক্রবর্তীর ছেলে।

এ ঘটনায় গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদকসেবী আটক

প্রকাশের সময় : ০৫:৫৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬