শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ১০:১৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 22

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি নেতা মরহুম ইসরাইল হোসেন জীবনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৪টায় হাসপাতাল রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কালীগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি সামছুল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। বিশেষ অতিথি ছিলেন তবিবুর রহমান মিমি ও আবুল কালাম আজাদ। এ ছাড়া উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে রাজনৈতিক জীবনের সূচনা করেন ইসরাইল হোসেন জীবন। দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা, সাহসিকতা ও সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়ে তিনি সহকর্মীদের মধ্যে বিশেষ স্থান করে নিয়েছিলেন। তিনি ঝিনাইদহ জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক, কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং সরকারি মাহতাব উদ্দীন ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ছিলেন।

তাঁর মৃত্যুতে কালীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা ও পৌর বিএনপি দুই দিনব্যাপী শোক কর্মসূচি পালন করে।

আলোচনা সভায় বক্তারা মরহুম ইসরাইল হোসেন জীবনের রাজনৈতিক জীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন। তাঁরা বলেন, দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি ছিলেন একজন সৎ, নির্ভীক ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক সহকর্মী। দলের দুঃসময়ে তাঁর সাহসী ভূমিকা, সাংগঠনিক দক্ষতা ও আন্তরিকতা নেতাকর্মীদের কাছে তাঁকে স্মরণীয় করে রাখবে। তাঁর অবদান ও স্মৃতি দলীয় নেতাকর্মীদের মাঝে দীর্ঘদিন বেঁচে থাকবে।

আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান উপস্থিত নেতাকর্মীরা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালীগঞ্জে বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশের সময় : ১০:১৮:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬