বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
রোনালদোর বিদায় এত সহজে হতে দেবে না পর্তুগাল আগামী বছর দুই ঈদে ১১ দিন ছুটি, প্রজ্ঞাপন জারি মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধুখালীতে কলেজের শতভাগ শিক্ষার্থী ফেল, টানা তিন বছর শূন্য ফল, শিক্ষকদের শোকজ বিশ্বকাপ ফাইনালে মারামারিসহ নানা বিতর্কিত কাণ্ডে ফিফার শাস্তির মুখে আর্জেন্টিনা নওগাঁয় ১১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদকসেবী আটক বিশ্বকাপ হারের পর মায়ামির অনুশীলনে ফিরলেন মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোনালদো উইলফ্রেড রোডসকে যে কারণে আপনার চেনা উচিত ব্রাজিলের ফুটবলাররা কেন ব্যালন ডি’অর জিততে পারছেন না

ঝিনাইদহে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টায়ারে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
  • প্রকাশের সময় : ০৩:১৬:১৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • / 30

ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে আতশবাজি বা পটকা বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় শুভ (২৫) নামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) ভোর ৫টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান বাজারের কুঠিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক শুভ ওই এলাকার ইজাহার মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে করে ১৪-১৫ জনের একটি দল এসে কুঠিপাড়া এলাকায় অবস্থান নেয়। এ সময় তারা সড়কে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পটকা বিস্ফোরণ ঘটায় এবং টায়ারে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান চালিয়ে শুভকে আটক করে। ভোরবেলার এই আকস্মিক মহড়া ও বিস্ফোরণের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান জানান, নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা আকস্মিক এ তাণ্ডব চালিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িত বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে সংগৃহীত আলামত বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে যে এটি কোনো ককটেল বিস্ফোরণ ছিল না; আতঙ্ক ছড়াতে মূলত পটকা বা আতশবাজিজাতীয় কিছু ফোটানো হয়েছিল। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুভকে আটক করা হয়েছে এবং বাকিদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঝিনাইদহে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে টায়ারে আগুন, নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী আটক

প্রকাশের সময় : ০৩:১৬:১৫ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬