মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

১ জানুয়ারি থেকে বিনা টিকিটে জাদুঘর পরিদর্শনের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৩:৫৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 10
শিক্ষার্থীদের দেশীয় ইতিহাস, ঐতিহ্য, শিল্প ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে এক অনন্য যৌথ উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এই উদ্যোগের আওতায় আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে বিনা টিকিটে বাংলাদেশ জাতীয় জাদুঘরসহ রাজধানীর বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনের সুযোগ পাবে শিক্ষার্থীরা।
মঙ্গলবার নগর ভবনে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ডিএসসিসি এলাকার সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের তৃতীয় থেকে দশম শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা এই সুবিধার আওতাভুক্ত থাকবে।
অনুষ্ঠানে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ইতিহাস ও সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে নতুন প্রজন্মকে মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম জানান, পাঠ্যপুস্তকের বাইরে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক মূল্যবোধের বিকাশ ঘটাতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সমঝোতা স্মারক অনুযায়ী, শিক্ষার্থীদের যাতায়াত পরিবহন, খাবার, নিরাপত্তা ও সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অন্যদিকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় গাইডেড ট্যুর, প্রদর্শনী পরিদর্শন, কুইজ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতাসহ অন্যান্য শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করবে।
শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে অনগ্রসর পরিবার ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রাথমিকভাবে চুক্তিটি এক বছরের জন্য কার্যকর থাকবে এবং পরবর্তীকালে পর্যালোচনার ভিত্তিতে এর মেয়াদ ও পরিধি বাড়ানো হবে।
অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাবসহ সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

১ জানুয়ারি থেকে বিনা টিকিটে জাদুঘর পরিদর্শনের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা

প্রকাশের সময় : ০৩:৫৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬