গুরুত্বপূর্ণ সংবাদ:
পবিপ্রবিতে ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

পবিপ্রবি প্রতিনিধি:
- প্রকাশের সময় : ০৯:০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / 11

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার দুপুরে ক্যাম্পাসের ওল্ড একাডেমিক ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে অনুষদীয় লাইব্রেরি প্রদক্ষিণ করে নিউ একাডেমিক ভবনের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। মিছিলে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নিয়ে ছাত্রলীগের বিরুদ্ধে স্লোগান দেন।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ছাত্রদল নেতা আরিফ ইসলাম, খান মোহাম্মদ নাফিউ ও মেহেদী হাসান ইমন।
বক্তারা বলেন, পূজার ছুটিতে সাধারণ শিক্ষার্থীদের অনুপস্থিতির সুযোগ নিয়ে ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের মহড়া সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। বিগত দিনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও দমন-পীড়নের রাজনীতির কোনো স্থান শিক্ষাঙ্গনে হতে পারে না। বিশ্ববিদ্যালয়ে জ্ঞানচর্চা, নিরাপত্তা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে ছাত্রদল সোচ্চার রয়েছে উল্লেখ করে ক্যাম্পাসে নিষিদ্ধ কোনো সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ না দেওয়ার জোর দাবি জানান তাঁরা।
Tag :

























