শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

পাশাপাশি কবরে শায়িত বজ্রাঘাতে নিহত পাবনার ৬ শিশু-কিশোর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০২:১৪:১৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / 18

পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে বজ্রাঘাতে নিহত ছয় শিশু-কিশোরকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় মালঞ্চি ইউনিয়নের মহাদেবপুর কবরস্থান মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে একই কবরস্থানে পাশাপাশি কবরে দাফন করা হয়।

এর আগে শুক্রবার বিকেলে মালঞ্চি ইউনিয়নের সোনাপাতি বিলে বজ্রাঘাতে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন মালঞ্চির ভাই ভাই মোড় এলাকার শাহাবুলের ছেলে আব্দুল্লাহ (২১), নলমুড়া গ্রামের ইসমাইল মোল্লার ছেলে রব্বেল (২২), গজমতি গ্রামের রবিউলের ছেলে শাওন (২২), নলমুড়া গ্রামের শাহজাহানের ছেলে মিজান (১২), একই গ্রামের নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১০) এবং ইবাদুলের ছেলে ইমন (১৪)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বিভিন্ন এলাকা থেকে তারা বিলে মাছ ধরতে যান। বিকেলে বৃষ্টি শুরু হলে আটজন বিলের একটি টংঘরে আশ্রয় নেন। এ সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও দুজন। পরে সন্ধ্যার দিকে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

পাবনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তামারা তাসবিহা জানান, নিহতদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। প্রত্যেক নিহতের পরিবারকে দাফন ও জরুরি সহায়তা হিসেবে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। পাশাপাশি আহত দুজনের চিকিৎসার জন্য তাদের পরিবারকে ২৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। জেলা প্রশাসক নিজে উপস্থিত থেকে পরিবারের সদস্যদের হাতে এই অনুদান তুলে দেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাশাপাশি কবরে শায়িত বজ্রাঘাতে নিহত পাবনার ৬ শিশু-কিশোর

প্রকাশের সময় : ০২:১৪:১৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬