শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০১:৪৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / 22

মালয়েশিয়ায় কর্মসংস্থানে যেতে ইচ্ছুক সাধারণ কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি জনপ্রতি ৮ হাজার টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নির্ধারিত ফির অতিরিক্ত কোনো অর্থ নেওয়া যাবে না বলে নির্দেশনায় জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, মেডিকেল পরীক্ষার জন্য কোনো কর্মীর কাছ থেকে ৮ হাজার টাকার বেশি নেওয়া যাবে না। এ বিষয়ে কর্মীদের সতর্ক থাকার পাশাপাশি কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর সঙ্গে যোগাযোগ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করবে না। মালয়েশিয়ায় যাওয়ার জন্য নির্বাচিত কর্মীরা অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।

কোনো এজেন্সি মেডিকেল স্লিপ দেওয়ার পর সংশ্লিষ্ট কর্মী অন্য এজেন্সির মাধ্যমে বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নিলে আগের এজেন্সিকে বিলম্ব না করে মেডিকেল রিপোর্ট পাঠাতে হবে। এ ক্ষেত্রে স্লিপ প্রদানকারী এজেন্সির কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

কোনো মেডিকেল সেন্টার নির্ধারিত ফির বেশি অর্থ দাবি করলে, হয়রানি করলে বা অযথা বিলম্ব করলে তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে জানানোর অনুরোধ করা হয়েছে। এ জন্য ইমেইল ঠিকানা দেওয়া হয়েছে secretary@probashi.gov.bd।

এ ছাড়া মাইগ্রামস (MIGRAMS) স্লিপের জন্য কোনো ফি লাগে না বলেও স্পষ্ট করা হয়েছে।

মন্ত্রণালয় নিয়মিত মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করবে। কোনো অনিয়ম বা অসংগতি পাওয়া গেলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মালয়েশিয়াগামী কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারগুলোকে নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ

প্রকাশের সময় : ০১:৪৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬