শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

শতভাগ ফেল করা কলেজ নিয়ে নতুন পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০১:৩৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / 15

এইচএসসি পরীক্ষার ফলে দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস না করায় এসব কলেজ নিয়ে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি জানান, শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলো বন্ধ না করে পার্শ্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে একীভূত বা পুনর্বিন্যাসের চিন্তাভাবনা করছে সরকার। তবে এ প্রক্রিয়ায় শিক্ষকদের চাকরি যাবে না বলেও আশ্বস্ত করেছেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের অনেক জায়গায় অপ্রয়োজনীয়ভাবে কলেজ গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠান রাতারাতি বন্ধ করে দেওয়া সম্ভব নয়। তবে সীমিত পরিসরে কীভাবে পুনর্বিন্যাস করা যায়, সে বিষয়ে সরকারের ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, এবার শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। এসব প্রতিষ্ঠানকে বিবেচনায় নিয়ে পার্শ্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করা যায় কি না, তা খতিয়ে দেখা হবে। তবে এ কারণে কোনো শিক্ষকের চাকরি যাবে না বলে তিনি নিশ্চিত করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শতভাগ ফেল করা কলেজ নিয়ে নতুন পরিকল্পনার কথা জানালেন শিক্ষামন্ত্রী

প্রকাশের সময় : ০১:৩৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬