বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানে আরও ৫০৮ পারমাণবিক বিশেষজ্ঞ পাঠাচ্ছে রাশিয়া, নেপথ্যে কী? ভারতে গরু জবাইয়ের অপরাধে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড পাবনায় শ্রমিক লীগ ও শ্রমিক দলের ২ নেতাকে গুলি করে হত্যা কোটালীপাড়ায় সাবমারসিবল পাম্পের পানির সঙ্গে গ্যাস, আগুন জ্বলতেই কৌতূহল সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নতুন নীতিমালা বিএনপির প্রার্থী মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী জবি সাংবাদিক সমিতির নতুন সভাপতি শাহাদাত, সম্পাদক রাকিব পবিপ্রবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, প্রক্টরের ভূমিকা নিয়ে প্রশ্ন শাকিবের সঙ্গে জুটি হওয়ার গুঞ্জন, কে এই পাকিস্তানি অভিনেত্রী? প্রত্যেক মানুষের গড়ে তিনটি রোগের জিনগত ঝুঁকি থাকে: গবেষণা

বিএনপির প্রার্থী মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:২৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / 13

রাজনীতির মাঠের দীর্ঘদিনের চড়াই-উতরাই আর নানা সমীকরণের পর অবশেষে ঠাকুরগাঁও-১ আসনের শূন্য পদে অনুষ্ঠিত উপনির্বাচনে বিজয়ের হাসি হাসলেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন।

বৃহস্পতিবার এই নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিশাল ব্যবধানে পরাজিত করে ধানের শীষের এই প্রার্থী সংসদের টিকিট নিশ্চিত করেছেন।

সাবেক সংসদ সদস্য ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া এই আসনে মির্জা পরিবারের রাজনৈতিক আধিপত্য ধরে রাখলেন তারই ছোট ভাই মির্জা ফয়সল আমীন।

নির্বাচন কমিশন ও স্থানীয় কন্ট্রোল রুম থেকে প্রাপ্ত মোট ১৮৫টি কেন্দ্রের অনানুষ্ঠানিক ফলাফলে দেখা গেছে, ধানের শীষ প্রতীক নিয়ে মির্জা ফয়সল আমীন পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৭৮৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৯৬ হাজার ৪৫৩ ভোট। ফলে ১ লাখ ৩১ হাজার ৩৩৬ ভোটের বিশাল ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী।

নির্বাচনে অন্যান্য প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে ৩ হাজার ২৮৮ ভোট পেয়েছেন। মো. আবদুল আলীম নিজামী বটগাছ প্রতীকে পেয়েছেন ৮৩৬ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হুসাইন মুহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীকে পেয়েছেন ৪৪৯ ভোট।

ফলাফল নিশ্চিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন এই জয়কে ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের জনগণের জয় বলে আখ্যায়িত করেছেন। তিনি এলাকার উন্নয়ন এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

অন্যদিকে, ভোটের পরিবেশ নিয়ে জামায়াতের পক্ষ থেকে কিছু অভিযোগ তোলা হলেও, মাঠপর্যায়ের ভোটার ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারায় স্বস্তি প্রকাশ করেছেন।

ধানের শীষের এই বিশাল বিজয়ের খবর ছড়িয়ে পড়তেই জেলাজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। মিষ্টি বিতরণ আর উল্লাসে মুখরিত হয়ে উঠেছে ঠাকুরগাঁওয়ের রাজপথ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বিএনপির প্রার্থী মির্জা ফয়সল বিপুল ভোটে বিজয়ী

প্রকাশের সময় : ০৯:২৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬