Dhaka ১১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সৌদি আরবে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা ১ হাজার ৪৩১ কেজির কুমড়া ফলিয়ে বিশ্বরেকর্ড গড়লেন কৃষক অমিতাভের বাংলো ও দিলজিতের কনসার্টে বোমা হামলার হুমকি মান্দায় ট্যাপেন্টাডল, চোলাই মদের উপাদান ও অস্ত্রসহ গ্রেফতার ৩ বিয়ের পর অনলাইনে যেসব ৬ বিষয়ে পরামর্শ খোঁজেন নারীরা সরকারের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ রাজবাড়ীতে পদ্মায় গোসল করতে নেমে শিশু নিখোঁজ মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত থাইরয়েড ক্যানসারের ৬ লক্ষণ, যেগুলো অবহেলা করা উচিত নয় কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

অমিতাভের বাংলো ও দিলজিতের কনসার্টে বোমা হামলার হুমকি

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৫০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • / 5

বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের জুহুর বাংলো ‘জলসা’ বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। একই ই-মেইলে গায়ক দিলজিৎ দোসাঞ্জের মুম্বাইয়ের কনসার্টেও বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ১১টা ৩১ মিনিটে মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ে ও অন্য কর্মকর্তাদের কাছে হুমকিমূলক ই-মেইলটি পাঠানো হয়। এতে মুম্বাইয়ের মেয়রের কার্যালয়ে বিস্ফোরণ ঘটানোর পাশাপাশি ৩১ অক্টোবর শহরের একটি স্কুলে গ্রেনেড হামলার হুমকিও দেওয়া হয়েছে।

আগামী ২৭ নভেম্বর মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সে দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা। হুমকিমূলক ই-মেইলে ওই দিন সেখানে বিস্ফোরণ ঘটানোর কথা বলা হয়েছে। ই-মেইলে খালিস্তানপন্থী স্লোগানও ছিল।

মুম্বাই পুলিশের জোন-১-এর উপকমিশনার মনীশ কালওয়ানিয়া জানিয়েছেন, বৃহন্মুম্বাই পৌর করপোরেশনের (বিএমসি) কার্যালয়ে একটি হুমকিমূলক ই-মেইল এসেছে। তবে তল্লাশি চালিয়ে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। দাদর এলাকার কয়েকটি স্কুলেও হুমকি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এর আগে গত ২০ মার্চ মুম্বাই প্রেসক্লাবেও একই ধরনের হুমকিমূলক ই-মেইল পাঠানো হয়েছিল বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। ওই ই-মেইলে প্রেসক্লাব ভবনে বিষাক্ত গ্যাসভর্তি একাধিক বিস্ফোরক যন্ত্র রাখার দাবি করা হয়। বেলা ১টায় সেগুলো বিস্ফোরিত হবে বলে উল্লেখ করে ভবনটি খালি করার আহ্বান জানানো হয়েছিল।

প্রাথমিক তথ্যানুযায়ী, ‘নিরজা আজমল খান’ নাম ব্যবহার করে ওই ই-মেইল পাঠানো হয়েছিল। প্রেরকের দাবি ছিল, প্রেসক্লাব ভবনে বিষাক্ত গ্যাসভর্তি ৪২টি যন্ত্র বসানো হয়েছে। তবে সেগুলোর উদ্দেশ্য শুধু সম্পত্তির ক্ষতি করা বলে ই-মেইলে উল্লেখ করা হয়।

ওই ই-মেইলে তামিলনাড়ুর রাজনীতি নিয়েও বিভিন্ন অভিযোগ তোলা হয়েছিল। রাজ্যের উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন ও তাঁর পরিবারের বিরুদ্ধে ভোটব্যাংক হিসেবে মানুষকে ব্যবহারের অভিযোগ করেন প্রেরক। দ্রাবিড় মুন্নেত্র কাজাগমের (ডিএমকে) সমর্থক নেতাদের বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে (ইউএপিএ) গ্রেফতারের অভিযোগও তোলা হয়। বিষয়টি প্রকাশ্যে আনার ক্ষেত্রে তামিলনাড়ুর সংবাদমাধ্যম বাধা দেওয়ায় অন্য রাজ্যে চলে আসার দাবিও করেছিলেন ই-মেইল প্রেরক।

সাম্প্রতিক হুমকির ঘটনায় পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো তদন্ত চালাচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অমিতাভের বাংলো ও দিলজিতের কনসার্টে বোমা হামলার হুমকি

প্রকাশের সময় : ০৯:৫০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬