Dhaka ১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সৌদি আরবে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতিরা ১ হাজার ৪৩১ কেজির কুমড়া ফলিয়ে বিশ্বরেকর্ড গড়লেন কৃষক অমিতাভের বাংলো ও দিলজিতের কনসার্টে বোমা হামলার হুমকি মান্দায় ট্যাপেন্টাডল, চোলাই মদের উপাদান ও অস্ত্রসহ গ্রেফতার ৩ বিয়ের পর অনলাইনে যেসব ৬ বিষয়ে পরামর্শ খোঁজেন নারীরা সরকারের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ রাজবাড়ীতে পদ্মায় গোসল করতে নেমে শিশু নিখোঁজ মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত থাইরয়েড ক্যানসারের ৬ লক্ষণ, যেগুলো অবহেলা করা উচিত নয় কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৯:০০:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • / 3

ফরিদপুরের মধুখালীতে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার আড়কান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সাতক্ষীরা থেকে ঢাকাগামী কিংফিশার পরিবহনের একটি বাস আড়কান্দী এলাকায় পৌঁছালে ফরিদপুর থেকে মাগুরাগামী একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা তিন শিক্ষার্থী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন আরও চারজন।

মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশনমাস্টার শামীম রেজা জানান, মাগুরা জেলা থেকে সাত শিক্ষার্থী সকালে ফরিদপুরে একটি কর্মশালায় অংশ নিতে এসেছিলেন। কর্মশালা শেষে অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তাঁরা। শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মধুখালীতে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিন শিক্ষার্থী নিহত

প্রকাশের সময় : ০৯:০০:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬