Dhaka ০৫:২২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
উত্তরাধিকার সূত্রে ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার : অর্থ উপদেষ্টা জুলাই হত্যাচেষ্টা মামলায় দিলীপ কুমার আগরওয়ালা ৪ দিনের রিমান্ডে ডেঙ্গুতে আরো ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ আবারও চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন যেদিন থেকে নওগাঁয় সম্পদের লোভে বড় বোনকে হত্যার অভিযোগ, ছোট ভাই-ভাবিসহ গ্রেফতার ৫ জাতীয় ঐক্য ও অগ্রগতি রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে : রাষ্ট্রপতি ইরানের সরকার উৎখাতের হুঁশিয়ারি নেতানিয়াহুর সাত বছরে সড়ক দুর্ঘটনায় ৭৯৬৩ শিশু নিহত পদ পাইয়ে দেওয়ার নামে টাকা ও খাসি নেওয়ার অভিযোগ, বিএনপি নেতাকে অব্যাহতি প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

রাজবাড়ীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০২:৪০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • / 14

রাজবাড়ীতে পৃথক দুটি স্থান থেকে অজ্ঞাতপরিচয় এক নারী ও এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনে কাটা পড়ে তাঁদের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আওলাদ হোসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) রাতে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া এলাকা থেকে আনুমানিক ৫০ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া মঙ্গলবার সকালে রাজবাড়ী পৌরসভার লক্ষ্মীপুর এলাকায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

তবে কোন ট্রেনে কাটা পড়ে তাঁদের মৃত্যু হয়েছে, তা জানা যায়নি। নিহত দুজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

রাজবাড়ী রেলওয়ে থানার উপপরিদর্শক মো. আওলাদ হোসেন বলেন, ‘নিহতদের পরিচয় নিশ্চিত হওয়ার পর বিস্তারিত জানানো যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনে কাটা পড়েই তাঁদের মৃত্যু হয়েছে।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুজনের মৃত্যু

প্রকাশের সময় : ০২:৪০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬