Dhaka ০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চার দিনেই ৪২৪ কোটি রুপি আয়, ৫০০ কোটির পথে রজনীকান্তের ‘জেলার ২’ হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ মৃত্যু, মোট প্রাণহানি ১২০১ মন্ত্রীকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে: অ্যাটর্নি জেনারেল ‘দায়িত্ব পালন করতে না পারলে হাতে চুড়ি পরে বসে থাকুন’, ডিসিকে জামায়াত নেতার হুঁশিয়ারি ওয়ানডের নতুন নিয়মে ফিরছে রিভার্স সুইং, শেষ ওভারে চাপে ব্যাটাররা নওগাঁয় ৬০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন মন্ত্রিসভার কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে : অ্যাটর্নি জেনারেল জুলাই একদিনে সংঘটিত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী ক্যান্সার প্রতিরোধে যা করণীয়, সরকার সব করবে: স্বাস্থ্যমন্ত্রী

নওগাঁয় ৬০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেফতার

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৩:২৩:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / 7

নওগাঁ সদর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার কীর্তিপুর ইউনিয়নের পাইকপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন নওগাঁ সদর উপজেলার পার নওগাঁ দক্ষিণপাড়া এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে নুরু প্রামাণিক (৩৮) ও মৃত আবদুল লতিফের ছেলে কালাম হোসেন (৫২)।

পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে উপজেলার ২ নম্বর কীর্তিপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামের উজ্জ্বলের পুকুরপাড়সংলগ্ন পাইকপাড়া মোড় থেকে মাগুরাগামী পাকা সড়কে অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৬০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় ৬০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রকাশের সময় : ০৩:২৩:১৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬