Dhaka ০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘দায়িত্ব পালন করতে না পারলে হাতে চুড়ি পরে বসে থাকুন’, ডিসিকে জামায়াত নেতার হুঁশিয়ারি ওয়ানডের নতুন নিয়মে ফিরছে রিভার্স সুইং, শেষ ওভারে চাপে ব্যাটাররা নওগাঁয় ৬০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেফতার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন মন্ত্রিসভার কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে : অ্যাটর্নি জেনারেল জুলাই একদিনে সংঘটিত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী ক্যান্সার প্রতিরোধে যা করণীয়, সরকার সব করবে: স্বাস্থ্যমন্ত্রী দুর্গাপূজার বার্তা সর্বজনীন, সকল সম্প্রদায়ের: রিজভী আজকের অনুষ্ঠানে না এসে বিরোধী দল শহীদ পরিবারগুলোকে অবজ্ঞা করেছে: প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অংশ নিতে কোনো বাধা নেই : আইনমন্ত্রী

কয়রায় ৪০ বনজীবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট

এসকে এম মহসিন রেজা, কয়রা (খুলনা)
  • প্রকাশের সময় : ০১:৪৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / 7

খুলনার কয়রায় সুন্দরবননির্ভর বনজীবীদের জীবিকা উন্নয়ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৪০ জনের মধ্যে নৌকা, জাল ও লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের কাটমারচর খেয়াঘাটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা সুজাউদ্দিন, উত্তর বেদকাশী ইউনিয়ন জামায়াতের আমির মাস্টার নূর কামাল হোসেন ও শাহাবুদ্দিন মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল কালাম আজাদ বলেন, সুন্দরবনের ওপর নির্ভরশীল অসহায় বনজীবীদের জীবনযাত্রার মানোন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিদেশি দাতা সংস্থার এ ধরনের উদ্যোগ কয়রার দরিদ্র বনজীবীদের স্বাবলম্বী হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এলাকার সার্বিক উন্নয়নে মানবকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।

দাতা সংস্থার আঞ্চলিক প্রতিনিধি আবু হাসান বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে বেঁচে থাকা উপকূলীয় বনজীবীদের স্বাবলম্বী করাই তাঁদের মূল লক্ষ্য। সুন্দরবনে নিরাপদে জীবিকা নির্বাহের সুযোগ তৈরি করতেই এ সহায়তা দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের জামায়াতের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সহায়তা পেয়ে উপকারভোগী আরিফুল ইসলাম বলেন, “সুন্দরবনে জীবন বাজি রেখে মাছ ও কাঁকড়া ধরে আমাদের সংসার চলে। নিজের নৌকা ও জাল না থাকায় এতদিন অন্যের নৌকায় কাজ করে কষ্টে দিন কাটাতে হতো। নতুন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট পেয়ে আমরা অনেক উপকৃত হয়েছি। এখন নিরাপদে উপার্জন করে সংসার চালাতে পারব বলে আশা করছি।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কয়রায় ৪০ বনজীবী পেলেন নৌকা, জাল ও লাইফ জ্যাকেট

প্রকাশের সময় : ০১:৪৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬