Dhaka ০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গাজীপুরে আবারও ওষুধ কারখানায় আগুন নদীতে ধরা পড়া ৯০ কেজির বাঘাইড় বিক্রি ১ লাখ ৩৫ হাজারে তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম খান কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহতদের মধ্যে একই পরিবারের ৬ জন মধুখালীতে বীর মুক্তিযোদ্ধা কাজী সুরাজুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কালীগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও, সম্প্রীতি বজায় রাখার আহ্বান কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫ নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০ হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও এখন কলে যুক্ত হতে পারবেন

তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম খান

জাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:১৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / 24

তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান।

শনিবার (১৭ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-২ শাখার উপসচিব খাদিজা তাহেরা ববি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, তথ্য অধিকার আইন, ২০০৯-এর ১৫(১) ধারা অনুযায়ী জনস্বার্থে অধ্যাপক নাহরিন ইসলাম খানকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

অধ্যাপক নাহরিন ইসলাম খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে জার্মানির ফ্রেইবুর্গ বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশগত শাসন বিষয়ে স্নাতকোত্তর এবং মারবুর্গ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।

শিক্ষকতার পাশাপাশি গণমাধ্যমেও কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। ২০০২ থেকে ২০০৩ সাল পর্যন্ত বাংলাদেশ টেলিভিশনে সংবাদ প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। পরে ২০০৫ থেকে ২০০৯ সাল পর্যন্ত আরটিভিতে অনুষ্ঠান প্রযোজক ও উপস্থাপক হিসেবে কাজ করেন।

তাঁর গবেষণার ক্ষেত্রের মধ্যে রয়েছে পরিবেশগত শাসন, টেকসই উন্নয়ন ও পরিবেশগত সংঘাত ব্যবস্থাপনা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম খান

প্রকাশের সময় : ০৫:১৭:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬