Dhaka ০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৩:৫৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / 4

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে আগুনে এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুনে দগ্ধ আরও বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের স্টেশন অফিসার তালহা বিন জসিম হতাহতের এ তথ্য নিশ্চিত করেন।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার পর সকাল ৮টা থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে এবং সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নেভানো হয়।

ফায়ার সার্ভিসকে উদ্ধারকাজে সহায়তা দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০

প্রকাশের সময় : ০৩:৫৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬