Dhaka ০৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নদীতে ধরা পড়া ৯০ কেজির বাঘাইড় বিক্রি ১ লাখ ৩৫ হাজারে তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম খান কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহতদের মধ্যে একই পরিবারের ৬ জন মধুখালীতে বীর মুক্তিযোদ্ধা কাজী সুরাজুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন কালীগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও, সম্প্রীতি বজায় রাখার আহ্বান কুড়িগ্রামে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫ নিজ কলেজ প্রাঙ্গণে গেলেন প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের দিলেন দেশ গড়ার বার্তা কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত বেড়ে ১০ হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট না থাকলেও এখন কলে যুক্ত হতে পারবেন শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

নদীতে ধরা পড়া ৯০ কেজির বাঘাইড় বিক্রি ১ লাখ ৩৫ হাজারে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৫:৪৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • / 2

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জেলের জালে ধরা পড়েছে ৯০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ। মাছটি প্রথমে ১ লাখ ১০ হাজার টাকায় কিনে নেন এক মাছ ব্যবসায়ী। পরে কেটে খুচরা বিক্রি করা হয় ১ লাখ ৩৫ হাজার টাকায়।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের পুটিমারী এলাকায় ব্রহ্মপুত্র নদে জেলে নরেন্দ্র নাথের জালে মাছটি ধরা পড়ে। পরে তাঁর কাছ থেকে মাছটি কিনে নেন থানাহাট বাজারের মাছ ব্যবসায়ী মো. সাজু মিয়া।

পরে শুক্রবার সন্ধ্যায় সাজু মিয়া উপজেলার পাম্পমোড় এলাকায় মাছটি কেটে প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে মোট ১ লাখ ৩৫ হাজার টাকায় বিক্রি করেন। বিশাল আকৃতির মাছটি দেখতে সেখানে ক্রেতা ও উৎসুক জনতার ভিড় জমে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল থেকে মাছটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে চিলমারীতে এটি নিয়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়। ছবিতে মাছটির বিশাল আকৃতি দেখে অনেকে ঘটনাস্থলে ভিড় করেন।

স্থানীয় মাছ ব্যবসায়ী সাজু মিয়া জানান, বর্তমানে ব্রহ্মপুত্র নদে পানি কমে যাওয়ায় জেলেদের জালে প্রায়ই বিভিন্ন ওজনের বাঘাইড়, পাঙাশসহ দেশীয় প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। বাজারে এসব মাছের চাহিদাও প্রচুর। তিনি বিভিন্ন ঘাট থেকে এমন বড় মাছ কিনে এনে কেটে কেটে খুচরা বিক্রি করেন।

চিলমারী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. এমদাদুল হক জানান, বর্তমান সময়ে ব্রহ্মপুত্র নদে নানা প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে। এতে জেলে ও ব্যবসায়ী উভয়ই আর্থিকভাবে লাভবান হচ্ছেন। ব্রহ্মপুত্র নদে এ ধরনের দেশীয় বড় মাছের বংশবিস্তার ও প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতে মৎস্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নদীতে ধরা পড়া ৯০ কেজির বাঘাইড় বিক্রি ১ লাখ ৩৫ হাজারে

প্রকাশের সময় : ০৫:৪৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬