Dhaka ০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
আইনগত সহায়তায় ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ, নতুন অধ্যাদেশ জারি ডিসেম্বরের মধ্যে খুলে দেওয়া হবে পঞ্চবটি-মুক্তারপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ে : সড়কমন্ত্রী কালুখালীর মদাপুরে ১৩ পূজামণ্ডপের নেতাদের সঙ্গে বিএনপির মতবিনিময় পত্নীতলায় ৫০০ লিটার ওয়াশ ও ৯০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ রাজবাড়ীতে গাভী পালনবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মান্দায় ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে ২৪ ঘণ্টায় ৩ জেলের কারাদণ্ড, জাল ও ইলিশ জব্দ বাংলাদেশের নদীপথে ভারতের নতুন বাণিজ্যযাত্রা রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির ভিডিও ভাইরাল, তদন্তে নামল জার্মান পুলিশ

পত্নীতলায় ৫০০ লিটার ওয়াশ ও ৯০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ৩

খোরশেদ আলম, নওগাঁ:
  • প্রকাশের সময় : ০৬:১৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / 9

নওগাঁর পত্নীতলায় চোলাই মদবিরোধী অভিযান চালিয়ে ৫০০ লিটার মদ তৈরির কাঁচামাল (ওয়াশ) ও ৯০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মদ তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গভীর রাতে পত্নীতলা উপজেলার নজিপুর ইউনিয়নের উজিরপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ আরিফুল ইসলামের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) মো. শরিফুল ইসলাম ও পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। অভিযানে চোলাই মদ তৈরির কাঁচামাল ৫০০ লিটার ওয়াশ ও ৯০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পত্নীতলা উপজেলার উজিরপুর গ্রামের মৃত শিবু চৌধুরীর ছেলে বিজয় চৌধুরী (৫০) ও সামা চৌধুরীর ছেলে রবি চৌধুরী (৪০) এবং একই উপজেলার ফহিমপুর গ্রামের মো. জাহিদুল ইসলামের ছেলে মো. সোহেল রানা (৩০)।

পুলিশ জানায়, অভিযানের সময় চোলাই মদ তৈরির আস্তানা এবং মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ বিধি অনুযায়ী ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে দেশীয়ভাবে তৈরি মদের উৎপাদন ও বাজারজাতকরণ নিয়ন্ত্রণে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পত্নীতলায় ৫০০ লিটার ওয়াশ ও ৯০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ৩

প্রকাশের সময় : ০৬:১৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬