Dhaka ০৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় গাঁজা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ৭

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৪:৫১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / 3

নওগাঁ শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ৩৪ হাজার ৬০০ টাকা জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানা পুলিশ। এ ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টা থেকে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসিবুল্লাহ হাসিব ও নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামানের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানে প্রথমে নওগাঁ সদর উপজেলার ভবানীপুর এলাকার মৃত সোলাইমান আলীর ছেলে মো. মেহরাব আলম ওরফে শরীফ (৩৫) এবং সরইল এলাকার হামিম আলীকে (২৪) গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি লাল বালতিতে সাদা কাগজে মোড়ানো ১৪৫টি ছোট পুরিয়ার প্যাকেটে রাখা ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির ৩৪ হাজার ৬০০ টাকা জব্দ করা হয়।

এ ছাড়া অভিযান চলাকালে মাদক সেবন ও জনউপদ্রব সৃষ্টির অভিযোগে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন নওগাঁ সদর উপজেলার মঙ্গলপুরের শাকিল হোসেন (২৬) ও শামীম ওরফে মজি (২১), বগুড়ার আদমদীঘি উপজেলার দেওধর এলাকার মতিউর রহমান (৩৫), নওগাঁর মান্দা উপজেলার কশব এলাকার রিপন হোসেন (২৮) এবং রাণীনগর উপজেলার জালালাবাদ এলাকার বাসিন্দা ও বর্তমানে নওগাঁ সদর উপজেলার বনানীপাড়ায় বসবাসকারী আলম শাহ ওরফে আসিফ (২৪)।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁর নুনিয়াপট্টিতে মাদক বিক্রি বন্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় গাঁজা ও নগদ টাকাসহ গ্রেপ্তার ৭

প্রকাশের সময় : ০৪:৫১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬