Dhaka ০৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ, নতুন অধ্যাদেশ জারি ডিসেম্বরের মধ্যে খুলে দেওয়া হবে পঞ্চবটি-মুক্তারপুর এলিভেটেড এক্সপ্রেসওয়ে : সড়কমন্ত্রী কালুখালীর মদাপুরে ১৩ পূজামণ্ডপের নেতাদের সঙ্গে বিএনপির মতবিনিময় পত্নীতলায় ৫০০ লিটার ওয়াশ ও ৯০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেপ্তার ৩ রাজবাড়ীতে গাভী পালনবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত মান্দায় ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার রাজবাড়ীতে ২৪ ঘণ্টায় ৩ জেলের কারাদণ্ড, জাল ও ইলিশ জব্দ বাংলাদেশের নদীপথে ভারতের নতুন বাণিজ্যযাত্রা রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির ভিডিও ভাইরাল, তদন্তে নামল জার্মান পুলিশ রাজবাড়ীতে সাজাপ্রাপ্তসহ ৮ আসামি গ্রেপ্তার

রাজবাড়ীতে গাভী পালনবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
  • / 5

রাজবাড়ীতে হতদরিদ্র পরিবারের সদস্যদের স্বাবলম্বী করে তুলতে গাভী পালনবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে রাজবাড়ী শহরের ১ নম্বর বেড়াডাঙ্গা এলাকার শাপলা আদর্শ একাডেমিতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে এনজিও সমাজ উন্নয়ন পরিষদ (সমপদ) এ কর্মসূচির আয়োজন করে।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খায়ের উদ্দিন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সাবেক জেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক মিয়া, সমপদের নির্বাহী পরিচালক মো. হেলাল উদ্দিন সরদার, বরাট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য নার্গিস বেগম ও মর্জিনা বেগম এবং শাপলা আদর্শ একাডেমির শিক্ষক তৌহিদুল ইসলাম রিপন।

সমপদের নির্বাহী পরিচালক মো. হেলাল উদ্দিন সরদার জানান, রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ২ ও ৪ নম্বর ওয়ার্ডের চারটি হতদরিদ্র পরিবারের আট সদস্যকে (স্বামী-স্ত্রী) এ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের গাভী পালন, পরিচর্যা ও এ-সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়ে দক্ষ করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে সমপদের উদ্যোগে প্রশিক্ষণপ্রাপ্ত চারটি পরিবারের মধ্যে বিনামূল্যে গাভী বিতরণ করা হবে। এর মাধ্যমে পরিবারগুলোর আয়বৃদ্ধি ও স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে গাভী পালনবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৬:১২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬