Dhaka ০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কোটালীপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

গোপালগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৫:৪৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / 5

‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্য সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের লাল শাপলা হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাকচী সভা সঞ্চালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আব্দুর রহমান শেখ রেহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম আনসার, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার ও সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু ও কৃতী ব্যক্তিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কোটালীপাড়ায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

প্রকাশের সময় : ০৫:৪৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬