Dhaka ০৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

নিয়ামতপুরে গাঁজা ও ফেনসিডিলসহ আটক ১

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০২:২৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / 14

নওগাঁর নিয়ামতপুরে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিলসহ ইসাহাক আলী (৬৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর উপজেলার ৬ নম্বর রসুলপুর ইউনিয়নের নিমদিঘী গ্রামের একটি বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৩৪ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ইসাহাক আলীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইসাহাক আলী নিমদিঘী গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত ইসরাইল। তিনি পানিহারা ডাকঘরের অধীন নিয়ামতপুর থানার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে ইসাহাক আলী অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল নিজের হেফাজতে রেখে বিক্রির কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নিয়ামতপুরে গাঁজা ও ফেনসিডিলসহ আটক ১

প্রকাশের সময় : ০২:২৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬