Dhaka ০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
নওগাঁয় শব্দদূষণের দায়ে টেইলারিং প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা নওগাঁয় স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে পুলিশের প্রশিক্ষণ উদ্বোধন পাংশায় দুর্গাপূজায় প্রতিটি মন্দিরে কঠোর নিরাপত্তা থাকবে: ওসি শেখ মঈনুল ইসলাম ভারতীয় ইলিশ আমদানি বন্ধ, বাতিল শতাধিক এনওসি ঠাকুরগাঁও-১ উপনির্বাচন : পোস্টাল ভোট নিবন্ধন শুরু ২৭ সেপ্টেম্বর নঈম নিজাম ও তার স্ত্রী ফরিদা ইয়াসমিনের নামে মামলা হামের উপসর্গে আরও ১১ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৮ কিলোমিটার প্রতি ২৩ পয়সা বাড়ল লঞ্চ ভাড়া, সর্বনিম্ন ভাড়া ৩৫ টাকা এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ, ব্যাটিং ব্যর্থতায় প্রশ্নের মুখে নারী ক্রিকেট রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন

নওগাঁয় স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে পুলিশের প্রশিক্ষণ উদ্বোধন

খোরশেদ আলম, নওগাঁ
  • প্রকাশের সময় : ০৭:০৪:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / 13

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নির্বাচনি দায়িত্ব সুষ্ঠু, নিরপেক্ষ, দক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে পালনের লক্ষ্যে নওগাঁয় পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিবিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এ প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার নির্বাচনি দায়িত্বের গুরুত্ব তুলে ধরে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দায়িত্ব পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ এবং যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নির্বাচনি দায়িত্ব একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল দায়িত্ব। এ দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রত্যেক পুলিশ সদস্যকে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা, কৌশল ও বাস্তব পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা অর্জন করতে হবে।

তিনি আরও বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা শুধু প্রশিক্ষণকক্ষের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় তা কার্যকরভাবে প্রয়োগ করতে হবে। যেকোনো পরিস্থিতিতে শৃঙ্খলা বজায় রেখে পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।

এ সময় দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রাসঙ্গিক আইন ও বিধিবিধান যথাযথভাবে অনুসরণ এবং সম্ভাব্য বিভিন্ন পরিস্থিতি ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে মোকাবিলার ওপরও গুরুত্বারোপ করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, অতিরিক্ত পুলিশ সুপার ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁয় স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে পুলিশের প্রশিক্ষণ উদ্বোধন

প্রকাশের সময় : ০৭:০৪:১১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬