ভারতীয় ইলিশ আমদানি বন্ধ, বাতিল শতাধিক এনওসি
- প্রকাশের সময় : ০৬:৫৭:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
- / 6
ইলিশ আমদানির জন্য মৎস্য অধিদফতর থেকে দেয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিলের সিদ্ধান্ত কার্যকর হয়েছে। ফলে ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানির প্রক্রিয়া এখন বন্ধ রয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) মৎস্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো: খালেদ কনকের সই করা এক চিঠিতে এসব অনাপত্তি সনদ বাতিলের সিদ্ধান্ত জানানো হয়।
বেনাপোল বন্দরের আমদানি-রফতানিকারক সমিতির সহ-সভাপতি আমিনুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, বাংলাদেশ মৎস্য অধিদফতরের একটি চিঠি আমাদের কাছে এসেছে। সেখানে অনেকগুলো অনাপত্তি সনদ বাতিল করা হয়েছে। এ সিদ্ধান্তে ইলিশ আমদানি বন্ধ রয়েছে। এতে আমদানিকারকরা বিপাকে পড়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
ইলিশ আমদানিকারক সৈয়দ মহিদুল হক রুবাই বলেন, হঠাৎ করে আমদানি বন্ধ করায় আমরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছি। আমদানির উদ্দেশ্যে ভারতে তাদের ইলিশ মাছ কিনে রাখা হয়েছিল। এখন কম দামে তা ফেরত দিতে হবে। এছাড়া আমদানি খরচের লোকসানের কথাও জানান তিনি। ইউএনবি



















