Dhaka ১২:০১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

মিরপুর ও বাড্ডায় তিন বাসে আগুন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:৩৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
  • / 5

রাজধানীর মিরপুর ও বাড্ডায় পৃথক তিন বাসে অগ্নিকাণ্ড ঘটেছে।

শনিবার সন্ধ্যা ও রাতে মিরপুর-১১ নম্বর, মিরপুর-১ নম্বর মোড় ও মধ্য বাড্ডায় এই আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, শনিবার সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে মিরপুর-১১ নম্বরের জমজম টাওয়ারের পাশে একটি চলন্ত বাসে হঠাৎ আগুন লাগার খবর পাওয়া যায়। সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ এবং কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, তা জানা যায়নি।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, চলন্ত অবস্থায় বাসটিতে আগুন লাগে। যান্ত্রিক ত্রুটির কারণে এই আগুন লেগেছে বলে আমরা প্রাথমিক ধারণা করছি।

অন্যদিকে, প্রায় একই সময়ে (সন্ধ্যা সোয়া ৭টার দিকে) মিরপুর-১ নম্বর মোড়ে একটি বাসে আগুন দেওয়া হয়।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, বাসটির পেছনের দিকে আগুন জ্বলছে এবং স্থানীয়রা বাইরে থেকে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, কে বা কারা বাসটিতে আগুন দিয়েছে, তবে বাসটি পুরোপুরি পোড়েনি। বিষয়টি খতিয়ে দেখতে আমরা কাজ করছি।

এ ছাড়া, রাত ৮টার দিকে রাজধানীর মধ্য বাড্ডায় গাড়ির একটি গ্যারেজের সামনে আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশ বলেছে, বাসটি রাস্তার পাশে পার্কিং করা ছিল। কে বা কারা পেছনের দিকে আগুন দিয়ে পালিয়ে গেছে। উপস্থিত লোকজন সঙ্গে সঙ্গে আগুন নেভায়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মিরপুর ও বাড্ডায় তিন বাসে আগুন

প্রকাশের সময় : ০৯:৩৬:০৫ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬