বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রথমবারের মতো স্পর্শনির্ভর পর্দার ম্যাকবুক ল্যাপটপ আনার ঘোষণা দিল অ্যাপল অ্যাপলের আইফোন ডুওকে স্যামসাংয়ের খোঁচা বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস হজ ও ওমরাহ যাত্রীদের স্বাস্থ্যসেবায় শেয়ারট্রিপের সঙ্গে মেডিকএআইয়ের চুক্তি চ্যাটজিপিটি, জেমিনাই নাকি ক্লড—কোনটি ‘ভালো’ কার সঙ্গে কথা বলে ৫৩ বলে ২০৪ করলেন সূর্যবংশী, রহস্য কী চলন্ত মোটরসাইকেলে বসে এক হাতে ক্যাচ নিয়ে পেলেন অর্থ পুরস্কারও রাজবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন কালুখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা গ্যালাক্সি এস২৬ এফই মডেলের স্মার্টফোন আনল স্যামসাং

প্রথমবারের মতো স্পর্শনির্ভর পর্দার ম্যাকবুক ল্যাপটপ আনার ঘোষণা দিল অ্যাপল

মামুন হোসেন
  • প্রকাশের সময় : ০৫:৪৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • / 2
প্রথমবারের মতো স্পর্শনির্ভর পর্দার ম্যাকবুক ল্যাপটপ আনার ঘোষণা দিল অ্যাপল
📌 এক নজরে মূল তথ্য:

  • ল্যাপটপে স্পর্শনির্ভর প্রযুক্তি যুক্ত করার ধারণাকে একসময় উপহাস করেছিল অ্যাপল।
  • স্মার্টফোন ও ট্যাবলেটের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে ল্যাপটপেও স্পর্শনির্ভর প্রযুক্তি যুক্ত করতে শুরু করে বিভিন্ন কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান।

মামুন হোসেন, টেক ডেস্ক — ল্যাপটপে স্পর্শনির্ভর প্রযুক্তি যুক্ত করার ধারণাকে একসময় উপহাস করেছিল অ্যাপল। প্রতিষ্ঠানটির তৎকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুকও ২০১৩ সালে এ ধরনের উদ্যোগের সমালোচনা করেছিলেন। তবে সময়ের সঙ্গে অবস্থান বদলে এবার নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ‘ম্যাকবুক প্রো উইথ প্রোলেড এক্সডিআর ডিসপ্লে’ মডেলের স্পর্শনির্ভর ম্যাকবুক আনার ঘোষণা দিয়েছে অ্যাপল। আগামী ৬ নভেম্বর থেকে ল্যাপটপটি বাজারজাত করা হবে।

স্পেসিফিকেশন ও আধুনিক সুবিধা

স্মার্টফোন ও ট্যাবলেটের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে ল্যাপটপেও স্পর্শনির্ভর প্রযুক্তি যুক্ত করতে শুরু করে বিভিন্ন কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান। এক দশকের বেশি সময় ধরে বাজারে এ ধরনের ল্যাপটপ পাওয়া গেলেও এত দিন এই প্রযুক্তি থেকে দূরে ছিল অ্যাপল। এবার সেই অবস্থান বদলে স্পর্শনির্ভর ল্যাপটপের বাজারে প্রবেশ করছে প্রতিষ্ঠানটি। নতুন ম্যাকবুক প্রো দিয়ে মূলত সৃজনশীল পেশাজীবী, গ্রাফিক ডিজাইনার ও অ্যাপ নির্মাতাদের আকৃষ্ট করতে চায় অ্যাপল। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিসেবে জন টার্নাস দায়িত্ব নেওয়ার পর প্রথম দুই মাসে বেশ কয়েকটি নতুন পণ্য উন্মোচন করেছে অ্যাপল। স্পর্শনির্ভর ম্যাকবুক সেই ধারাবাহিকতার সর্বশেষ সংযোজন।

ল্যাপটপটির পর্দার আকার ১৪ ও ১৬ ইঞ্চি। এতে ব্যবহার করা হয়েছে অ্যাপলের এম৫ প্রো অথবা এম৫ ম্যাক্স চিপ। ১৪ ইঞ্চি সংস্করণের দাম শুরু হবে ২ হাজার ৮৯৯ ডলার থেকে। আর ১৬ ইঞ্চি সংস্করণের দাম ৩ হাজার ৩৯৯ ডলার। নতুন ল্যাপটপটিতে ব্যবহারকারীরা আঙুলের স্পর্শে এক প্রেজেন্টেশন থেকে অন্য প্রেজেন্টেশনে স্লাইড টেনে নিতে পারবেন। অ্যাপ নির্মাতারা নিজেদের কম্পিউটারেই সরাসরি অ্যাপের কার্যকারিতা পরীক্ষা করতে পারবেন। গ্রাফিক ডিজাইনাররা পর্দায় ছবি ও নকশা আঁকতে পারবেন। সংগীতশিল্পীরাও স্পর্শের মাধ্যমে ভার্চ্যুয়াল বাদ্যযন্ত্র বাজানোর সুযোগ পাবেন। অ্যাপলের দাবি, নতুন ল্যাপটপে ব্যবহারের জন্য বিদ্যমান অ্যাপগুলোতে পরিবর্তন আনার প্রয়োজন হবে না। কারণ, সফটওয়্যার পর্দায় আঙুলের স্পর্শকে মাউসের ক্লিক হিসেবে শনাক্ত করতে পারবে। ফলে বর্তমানে প্রচলিত অনেক অ্যাপই নতুন টাচস্ক্রিনে সরাসরি ব্যবহার করা যাবে।

নতুন ম্যাকবুক প্রোতে আইফোনের ডায়নামিক আইল্যান্ড সুবিধা যুক্ত করা হয়েছে। এ ছাড়া সৃজনশীল কাজের জন্য ল্যাপটপটিতে আগের সংস্করণের তুলনায় সর্বোচ্চ উজ্জ্বলতার ডিসপ্লের ভেতরে টাচ সেন্সর যুক্ত করেছে অ্যাপল। ফলে পর্দার ওপর আলাদা কোনো স্তর বসানোর প্রয়োজন হয়নি। প্রতিষ্ঠানটির দাবি, এই প্রযুক্তির কারণে পর্দায় আঙুল দিয়ে সোয়াইপ ও স্ক্রল করার সময় দ্রুত সাড়া পাওয়া যাবে। এতে স্পর্শের পর কম্পিউটারের প্রতিক্রিয়া জানাতে যে সময় লাগে, তা কমে আসবে।

প্রযুক্তি বিশ্বে নতুন সম্ভাবনার দ্বার

বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠান স্পর্শনির্ভর পর্দার ল্যাপটপ বাজারে আনলেও এগুলোর চাহিদা খুব বেশি নয়। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশনের (আইডিসি) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বে সরবরাহ করা মোট ল্যাপটপের মাত্র ১৬ দশমিক ৩ শতাংশ ছিল স্পর্শনির্ভর। আইডিসির গ্রুপ ভাইস প্রেসিডেন্ট রায়ান রেইথের মতে, বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো এ ধরনের ল্যাপটপ কেনার ক্ষেত্রে খুব একটা আগ্রহী নয়। কারণ, অধিকাংশ কর্মী অফিসে ডেস্কে বসে কাজ করার সময় ল্যাপটপের সঙ্গে আলাদা মনিটর যুক্ত করেন। ফলে তাদের কাছে স্পর্শনির্ভর পর্দার ল্যাপটপের প্রয়োজনীয়তা তুলনামূলক কম।

প্রসঙ্গত, ২০১৬ সালে ম্যাকবুক প্রোতে স্পর্শনির্ভর প্রযুক্তি যুক্ত করার চেষ্টা করেছিল অ্যাপল। সে সময় কি–বোর্ডের ঠিক ওপরে টাচ বার নামে স্পর্শনির্ভর একটি সরু প্যানেল যুক্ত করা হয়। এর মাধ্যমে বিভিন্ন অ্যাপের নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় শর্টকাট ব্যবহার করা যেত। কিন্তু বাড়তি খরচের তুলনায় এর কার্যকারিতা যথেষ্ট নয় বলে মনে করেছিলেন অনেক ব্যবহারকারী। ফলে শেষ পর্যন্ত ক্রেতাদের মধ্যে জনপ্রিয়তা পায়নি ল্যাপটপটি। সূত্র: সিএনএন

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রথমবারের মতো স্পর্শনির্ভর পর্দার ম্যাকবুক ল্যাপটপ আনার ঘোষণা দিল অ্যাপল

প্রকাশের সময় : ০৫:৪৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬