শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতার আহ্বান আইজিপির ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ১২৭০ ‘কে ছড়াচ্ছে ডিসেম্বরে আমার বিয়ে?’, অভিনেত্রী সাবার প্রশ্ন নিকোলসের দুরন্ত ইনিংসের পর জয়সওয়াল ও রাহুলের জবাব বিটিএসের পর গ্র্যামি বর্জন করল কে-পপ ব্যান্ড স্ট্রে কিডস আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়িয়ে শাস্তি পেলেন হৃদয় শেখ হাসিনা এলে ফুলের মালা নয়, যেতে হবে কারাগারে: আবদুস সালাম ডার্ক ম্যাটারের জন্য পর্যায় সারণি তৈরির প্রস্তাব দিলেন বিজ্ঞানীরা ৬ দশকের সংগীতজীবন, সিনেমায় বেশি আলোচিত খুরশীদ আলম খাজাকে ক্রিকেটের ‘সবচেয়ে বড় বিশ্বাসঘাতক’ বললেন ডি ভিলিয়ার্স

‘কে ছড়াচ্ছে ডিসেম্বরে আমার বিয়ে?’, অভিনেত্রী সাবার প্রশ্ন

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৬:০০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • / 4
‘কে ছড়াচ্ছে ডিসেম্বরে আমার বিয়ে?’, অভিনেত্রী সাবার প্রশ্ন
📌 এক নজরে মূল তথ্য:

  • পাকিস্তানি অভিনেত্রী সাবা কামারের বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে।
  • বিয়ের গুঞ্জনে সাবার মজার জবাবনিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কনটেন্ট ক্রিয়েটরের পোস্ট করা ভিডিওটি শেয়ার করে গুঞ্জন উড়িয়ে দেন সাবা।

জনতার আদালত বিনোদন ডেস্ক — পাকিস্তানি অভিনেত্রী সাবা কামারের বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে। আগামী ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তিনি—এমন দাবি করেছেন পাকিস্তানের এক কনটেন্ট ক্রিয়েটর।তবে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। মজার ছলে বিয়ের খবরটি নাকচ করে দিয়েছেন তিনি।সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কনটেন্ট ক্রিয়েটর মাহাদ আলী ফাইজানের একটি ভিডিও শেয়ার করেন সাবা। ওই ভিডিওতে দাবি করা হয়েছিল, ডিসেম্বরে বিয়ে করতে যাচ্ছেন এই অভিনেত্রী।

গল্পের আবহ ও পর্দার চমক

বিয়ের গুঞ্জনে সাবার মজার জবাবনিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কনটেন্ট ক্রিয়েটরের পোস্ট করা ভিডিওটি শেয়ার করে গুঞ্জন উড়িয়ে দেন সাবা। নিজের স্বভাবসুলভ রসিকতার ভঙ্গিতে তিনি লেখেন, ‘ও ভাই, কে ছড়াচ্ছে এসব গুজব যে ডিসেম্বরে আমার বিয়ে? সত্যি বলতে, কাজ নিয়ে এতটাই ব্যস্ত যে বাড়ি ফেরারও সময় পাই না। ঠিকমতো ঘুমানোর সুযোগও হয় না। বিয়ে যদি হয়েই থাকে, তাহলে আমাকেও দাওয়াত দিয়ো। কারণ, আমি নিজেই তো বিয়ের কোনো নিমন্ত্রণ পাইনি!’

সহশিল্পীর প্রেমে পড়েছিলেন সাবাসাম্প্রতিক বিয়ের গুঞ্জন নাকচ করলেও এর আগে নিজের ব্যক্তিগত জীবনের একটি ঘটনা প্রকাশ করেছিলেন সাবা কামার।এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, তাঁর অভিনীত একটি ছবির সহশিল্পীর প্রেমে পড়েছিলেন তিনি। ঘটনাটি দুই থেকে চার বছর আগের। তবে ওই অভিনেতার পরিচয় প্রকাশ করেননি সাবা। জানিয়েছিলেন, সেই সহশিল্পী এখন বিবাহিত।সাবা বলেছিলেন, ‘সে এখন বিবাহিত। বিষয়টি আমার কাছে সত্যিই অদ্ভুত লাগে। ঘটনাটি অনেক আগের। যদিও খুব বেশি আগের নয়, হয়তো দুই বা চার বছর আগের। তবে তাঁর প্রতি আমার ভালো লাগা ছিল। আমি তাঁর প্রেমে পড়েছিলাম। হয়তো তাঁর অভিনীত চরিত্রটির প্রেমেই পড়েছিলাম।’এই স্বীকারোক্তিতে অভিনেত্রীর ব্যক্তিগত জীবনের একটি বিরল দিক সামনে এসেছিল। কারণ, ব্যক্তিগত জীবন সাধারণত আড়ালেই রাখতে পছন্দ করেন তিনি।

ক্যারিয়ারপাকিস্তানের অন্যতম প্রশংসিত অভিনেত্রী সাবা কামার। চলচ্চিত্র ও টেলিভিশন—দুই মাধ্যমেই শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি।‘ঘাবরানা নেহি হ্যায়’ ও ‘কামলি’ তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র। ‘কামলি’ ছবিতে অভিনয়ের জন্য ২০২৩ সালে লাক্স স্টাইল অ্যাওয়ার্ডে সেরা চলচ্চিত্র অভিনেত্রীর পুরস্কার পান তিনি।টেলিভিশনে তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘বাগি’, ‘চিখ’, ‘ফ্রড’, ‘মিসেস অ্যান্ড মিস্টার শামীম’, ‘সিরিয়াল কিলার’, ‘কেস নম্বর ৯’, ‘পামাল’ ও ‘মুয়াম্মা’।সিয়াসাত ডেইলি অবলম্বনে

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘কে ছড়াচ্ছে ডিসেম্বরে আমার বিয়ে?’, অভিনেত্রী সাবার প্রশ্ন

প্রকাশের সময় : ০৬:০০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬