বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
সরকারি অর্থের অপচয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী চীনের বাজারে ‘রামায়ণ’-এর সম্ভাবনা বাড়ছে, ভারতে ঝড় চলছেই ৫০টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে ইস্পাহানি-প্রথম আলো ফুটবল নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা হাসিনাকে ফেরাতে সামরিক বিমানের দাবি ‘মামার বাড়ির আবদার’ অমিতাভের বাড়ি নিয়ে সম্পত্তির বিরোধ, বৈধতা চ্যালেঞ্জ করলেন ভাইয়ের স্ত্রী চুলে পাক, শরীরে বয়সের ছাপ, তবু বল পায়ে পুরোনো তাড়না যৌন হয়রানির শিকার অভিনেত্রী স্বরার পাশে দাঁড়ানোর কেউ ছিল না ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর দুই প্রতিদ্বন্দ্বী, একজন এশিয়ার বিয়ের জন্য ধর্ম বদল, প্রাণনাশের হুমকি, শর্মিলা ঠাকুরের অজানা অধ্যায়

হাসিনাকে ফেরাতে সামরিক বিমানের দাবি ‘মামার বাড়ির আবদার’

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৯:৩৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 7

ভারত হাসিনার মত একটা পতিত ফ্যাসিস্ট, খুনি, নিকৃষ্ট শাসককে দিল্লিতে বসে ফেসবুকে উস্কানি দেওয়ার সুযোগ করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি প্রশ্ন করেন, ‘এইটা কি ইন্ডিয়ার কনসার্নের বাইরে হচ্ছে?’

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ আয়োজিত ‘শ্রমিকের অধিকার, মর্যাদা এবং জাতীয় স্বার্থে গার্মেন্টস সেক্টরের স্থিতিশীলতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিসেম্বরে হাসিনার ফেরা ইস্যুতে নুরুল হক নুর বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বললেন- শেখ হাসিনাকে আনতে সামরিক বিমান পাঠাতে হবে। এটা কি মামুর বাড়ির আবদার! একটা পতিত ফ্যাসিস্ট জনগণের ধাওয়ায় দেশ থেকে পালিয়েছে, দেশের সম্পদ লুটপাট করে পালিয়েছে। তাদেরকে সামরিক বিমান দিয়ে ফিরিয়ে আনতে হবে! তার মানে এটা পরিষ্কার যে শেখ হাসিনা ডিসেম্বরে ফেরা নিয়ে যে সমস্ত ঘটনা ঘটছে এর পেছনে দিল্লির হাত রয়েছে। এটা সরকারের বক্তব্য না, এটা গণঅধিকার পরিষদের বক্তব্য এটা ব্যক্তি নুরুল হক নূরের বক্তব্য।

তিনি বলেন, বাংলাদেশ ভালো বন্ধুরাষ্ট্র পায়নি, পেয়েছে দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র। দিল্লি সব সময় বাংলাদেশেকে কীভাবে অস্থিতিশীল করা যায়, সেই চেষ্টা করে। শেখ হাসিনাকে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের পেছনেও দিল্লি রয়েছে। এই ষড়যন্ত্র রুখে দিতে হবে।

শ্রমিক আন্দোলনকারীদের উদ্দেশে নুরুল হক নুর বলেন, ‘আমাদের শ্রমিক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, দিল্লির ষড়যন্ত্রে গার্মেন্টস সেক্টরকে নষ্ট করা যাবে না। আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করি, আমরা অতীতে আন্দোলন করেছি, লোভ লালসা আমাদের ছিল না, লোভ লালসা নাই। আজকে যদি বলেন যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সাংবাদিকরা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খোঁজে একটা লাইসেন্স যদি বের করতে পারেন যে প্রতিমন্ত্রীর রেফারেন্সে এই লাইসেন্সটা ইনক্লুড হয়েছে- মন্ত্রিত্ব ছেড়ে দেব। একটা কোম্পানী বা প্রতিষ্ঠান যদি বের করতে পারেন এই মন্ত্রণালয় থেকে আমার কারণে বিশেষ সুবিধা নিচ্ছে তাহলে রিজাইন দেব।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হাসিনাকে ফেরাতে সামরিক বিমানের দাবি ‘মামার বাড়ির আবদার’

প্রকাশের সময় : ০৯:৩৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬