বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
চীনের বাজারে ‘রামায়ণ’-এর সম্ভাবনা বাড়ছে, ভারতে ঝড় চলছেই ৫০টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে ইস্পাহানি-প্রথম আলো ফুটবল নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা হাসিনাকে ফেরাতে সামরিক বিমানের দাবি ‘মামার বাড়ির আবদার’ অমিতাভের বাড়ি নিয়ে সম্পত্তির বিরোধ, বৈধতা চ্যালেঞ্জ করলেন ভাইয়ের স্ত্রী চুলে পাক, শরীরে বয়সের ছাপ, তবু বল পায়ে পুরোনো তাড়না যৌন হয়রানির শিকার অভিনেত্রী স্বরার পাশে দাঁড়ানোর কেউ ছিল না ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর দুই প্রতিদ্বন্দ্বী, একজন এশিয়ার বিয়ের জন্য ধর্ম বদল, প্রাণনাশের হুমকি, শর্মিলা ঠাকুরের অজানা অধ্যায় লিটন জিতলেন সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড়ের পুরস্কার, কারা ঠিক করে, কোন বিবেচনায়

অমিতাভের বাড়ি নিয়ে সম্পত্তির বিরোধ, বৈধতা চ্যালেঞ্জ করলেন ভাইয়ের স্ত্রী

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৩২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • / 5
অমিতাভের বাড়ি নিয়ে সম্পত্তির বিরোধ, বৈধতা চ্যালেঞ্জ করলেন ভাইয়ের স্ত্রী
📌 এক নজরে মূল তথ্য:

  • বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের জুহু এলাকার বাড়ি ‘জলসা’কে কেন্দ্র করে নতুন করে পারিবারিক সম্পত্তির বিরোধ সামনে এসেছে।
  • সেদিন মৃত্যুর মুখে পড়েও ফিরে এসেছিলেন অমিতাভ।

জনতার আদালত বিনোদন ডেস্ক — বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের জুহু এলাকার বাড়ি ‘জলসা’কে কেন্দ্র করে নতুন করে পারিবারিক সম্পত্তির বিরোধ সামনে এসেছে। বাড়িটির মালিকানা নিয়ে প্রশ্ন তুলে ১৯৯৩ সালে করা একটি দানপত্রের (গিফট ডিড) বৈধতা চ্যালেঞ্জ করেছেন অমিতাভের ছোট ভাই অজিতাভ বচ্চনের স্ত্রী রামোলা বচ্চন। তাঁর অভিযোগ, নিজের অজ্ঞাতসারে ও সম্মতি ছাড়াই ওই দলিলের মাধ্যমে বাড়িটির মালিকানা অভিনেত্রী জয়া বচ্চনের নামে হস্তান্তর করা হয়েছিল। বিষয়টি এখন মুম্বাইয়ের আন্ধেরির সমবায় সমিতিবিষয়ক ডেপুটি রেজিস্ট্রারের দপ্তরে বিচারাধীন। গত সাত মাসে রামোলার করা একাধিক অভিযোগের পরিপ্রেক্ষিতে শুনানিও শুরু হয়েছে।

চরিত্র ও নির্মাণশৈলীর বিশদ

সেদিন মৃত্যুর মুখে পড়েও ফিরে এসেছিলেন অমিতাভ

বিরোধের কেন্দ্রে রয়েছে বাড়িটির মালিকানা-সংক্রান্ত নথিতে অসংগতি। কাপোল হাউজিং সোসাইটির নথিতে ‘জলসা’র মালিক হিসেবে জয়া বচ্চনের নাম রয়েছে বলে জানা গেছে। কিন্তু মহারাষ্ট্র সরকারের সম্পত্তি কার্ডে এখনো রামোলা বচ্চনের নাম উল্লেখ আছে। সরকারি নথি থেকে রামোলার নাম সরিয়ে জয়ার নাম অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হলে বিষয়টি আবার সামনে আসে।

দুটি ফ্ল্যাট বিক্রি করে কত লাভ করলেন অমিতাভ বচ্চন

শিল্পীদের বক্তব্য ও প্রতিক্রিয়া

রামোলার অভিযোগ, শুরুতে ‘জলসা’র নিবন্ধন তাঁর নামেই হয়েছিল। পরে ১৯৯৩ সালে একটি দানপত্রের মাধ্যমে বাড়িটির মালিকানা জয়া বচ্চনের নামে হস্তান্তর করা হয়। তবে ওই দলিল কীভাবে তৈরি করা হয়েছিল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।তাঁর দাবি, দলিলটি সে সময় সাধারণ কাগজে তৈরি করা হয়েছিল। এ জন্য প্রয়োজনীয় স্ট্যাম্প শুল্কও পরিশোধ করা হয়নি। এমনকি দলিলে সাক্ষীদের স্বাক্ষরও ছিল না বলে অভিযোগ করেছেন তিনি। পরবর্তী সময়ে মহারাষ্ট্র সরকারের ‘অভয় যোজনা’ প্রকল্পের আওতায় দলিলটির নিবন্ধন ও বৈধতা নিশ্চিত করার প্রক্রিয়া নিয়েও আপত্তি জানিয়েছেন রামোলা।

বিষয়টি নিয়ে ডেপুটি রেজিস্ট্রার ফয়াজ মুলানি অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করেছেন। তাঁর ভাষ্য, অভিযোগের ভিত্তিতে শুনানি শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিজেদের বক্তব্য ও প্রয়োজনীয় নথি জমা দিতে বলা হয়েছে। তবে এখনো বাড়িটির প্রকৃত মালিকানা কিংবা বিতর্কিত দানপত্রের বৈধতা নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি কর্তৃপক্ষ।

এ বিষয়ে অমিতাভ বচ্চনের কাছে জানতে চাওয়া হলেও তিনি কোনো মন্তব্য করেননি। জয়া বচ্চনের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। অন্যদিকে অভিষেক বচ্চনের এক মুখপাত্র বিষয়টিকে পরিবারের অভ্যন্তরীণ বিরোধ উল্লেখ করে মন্তব্য করতে রাজি হননি।

তথ্যসূত্র ও সম্পাদকীয় পর্যালোচনা: সংশ্লিষ্ট সংস্থা, প্রেস বিজ্ঞপ্তি ও দায়িত্বশীল সংবাদ মাধ্যমের নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে দৈনিক জনতার আদালত সম্পাদকীয় বিভাগ কর্তৃক যাচাইপূর্বক সম্পাদিত।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

অমিতাভের বাড়ি নিয়ে সম্পত্তির বিরোধ, বৈধতা চ্যালেঞ্জ করলেন ভাইয়ের স্ত্রী

প্রকাশের সময় : ০৯:৩২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬