মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
২২ বছর পর টেস্ট সিরিজ জয় জিম্বাবুয়ের, অভিষেকেই ইতিহাস নাসিরের ৮ম টেস্ট সেঞ্চুরি করে কন্যার জন্মদিনে লিটনের বিশেষ উদযাপন সবুজ উইকেটে পাকিস্তানের পেস–আগুন, ৯৮ রানেই শেষ শ্রীলঙ্কা চারশ ছুঁয়ে থামল বাংলাদেশ শ্রমিকদের ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা নিশ্চিতে সরকার পিছপা হয়নি : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাবাদার জোড়া ধাক্কা সামলে এবার লিটনকে নিয়ে হৃদয়ের প্রতিরোধ সরকারি দপ্তরে দুপুরেই সব কক্ষে তালা, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা ভিনির হ্যাটট্রিকে সিঙ্গাপুরকে ‘সেভেন আপ’ খাওয়াল ব্রাজিল বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে আত্মপ্রকাশ বাংলাদেশের: বিজ্ঞানমন্ত্রী গ্র্যামিতে মনোনয়ন পেলেন যারা

৮ম টেস্ট সেঞ্চুরি করে কন্যার জন্মদিনে লিটনের বিশেষ উদযাপন

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:১৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • / 2
৮ম টেস্ট সেঞ্চুরি করে কন্যার জন্মদিনে লিটনের বিশেষ উদযাপন

নব্বই পেরিয়ে গিয়েছিলেন আগের দিন। দ্বিতীয় দিন সকালে নেমে আর স্নায়ুচাপে ভুগলেন না লিটন দাস। মার্কো ইয়ানসেনকে ছক্কায় উড়িয়ে স্পর্শ করলেন তিন অঙ্ক। এরপর কন্যা আনাইরা দাসের জন্মদিন উপলক্ষে করলেন বিশেষ উদযাপন।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

সেঞ্চুরি করার পর পকেট থেকে একটা কাগজ বের করতে দেখা যায় এই ব্যাটারকে। সেখানে লেখা ছিল, ‘শুভ জন্মদিন, আমার রাজকন্যা। এই সেঞ্চুরি তোমার জন্য।’

২০২৩ সালে লিটন দাস ও সঞ্চিতা দাসের কন্যা আনাইরার জন্ম হয় আজকের দিনেই। এমন একটা শুভদিনে নিজের অর্জন দিয়ে রাঙাতে পারলেন বাংলাদেশের কিপার-ব্যাটার।

ঝলমলে স্ট্রোক-প্লেতে ১৩ চার আর ১ ছক্কায় টেস্টে ৮ম সেঞ্চুরি করেন লিটন। টেস্টে বাংলাদেশের পক্ষে তার চেয়ে বেশি সেঞ্চুরি আর চারজনের। তিন সংস্করণ মিলিয়ে লিটনের সেঞ্চুরি হলো ১৩টি। এখানেও তিনি পঞ্চম।

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

আগের দিন তাওহিদ হৃদয়ের সঙ্গে রেকর্ড ২০৬ রানের জুটি গড়েন লিটন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যা বাংলাদেশের টেস্টে সর্বোচ্চ জুটির রেকর্ড। দক্ষিণ আফ্রিকার মাঠে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তৃতীয় সেঞ্চুরিয়ান লিটন। এর আগের সফরে সেঞ্চুরি করেছিলেন মাহমুদুল হাসান জয়। এবার হৃদয়ের পর লিটনও পেলেন মাইলফলকের দেখা।

লিটনের সেঞ্চুরির খানিক পর ড্যান প্যাটারসনের শিকার হয়ে ফিরে গেছেন মেহেদী হাসান মিরাজ। ৩৫৯ রানে ৭ম উইকেট হারিয়েছে বাংলাদেশ।

শেষ পর্যন্ত লিটন থামেন ১২০ করে। ১৭৯ বলে ১৪ চার আর ১ ছক্কায় তার সমাপ্তিও টানেন প্যাটারসন। পুল করতে গিয়েছিলেন স্টাইলিশ ব্যাটার। কিন্তু উড়াতে না পারায় স্কয়ার লেগে জমা পড়ে থামতে হয় তাকে। তার বিদায়ে ৩৭০ রানে ৮ম উইকেট হারায় বাংলাদেশ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৮ম টেস্ট সেঞ্চুরি করে কন্যার জন্মদিনে লিটনের বিশেষ উদযাপন

প্রকাশের সময় : ০৮:১৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬