‘রোকযানা’ কি বাস্তবের নারী?কী বলেছিলেন সাহেদ

- প্রকাশের সময় : ০৮:১৫:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 4

চলে গেলেন জনপ্রিয় ‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী। গতকাল শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন সাহেদ। নিয়মিত ডায়ালাইসিস নিতে হতো তাঁকে। সম্প্রতি স্ট্রোক, ডেঙ্গু, সংক্রমণসহ একাধিক জটিলতায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। গুরুতর রক্তক্ষরণ শুরু হলে গতকাল বৃহস্পতিবার তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন তিনি। সাহেদের জীবন ছিল বিচিত্র, গান ও গায়কিতেও ছিল স্বতন্ত্র ছাপ। নিজের জীবনদর্শন নিয়েও ছিলেন অকপট। তাঁর কিছুটা ছাপ পাওয়া যায় ইউটিউব চ্যানেল ‘রেডিও গাগা’তে লেখক সাজ্জাদ হুসাইনের নেওয়া সাক্ষাৎকারে। সেই সাক্ষাৎকারে উঠে এসেছে তাঁর ব্যক্তিগত জীবন, গানসহ নানা প্রসঙ্গ।
ঘটনার প্রেক্ষাপট ও মূল তথ্য
তিনি সাহেদ আলী। সংগীতজগতে যিনি পরিচিত ‘রোকযানা’ গানের শিল্পী হিসেবে। গানের কথা, সুর, গায়কি—সবকিছুতেই ছিল তাঁর নিজস্ব স্বভাব। তাঁকে কেউ নাগরিক গায়ক বলেন, কেউ আরবান বাউল। আবার কেউ বলেন বেপরোয়া, খ্যাপাটে, অনিয়মতান্ত্রিক এক শিল্পী। এসব পরিচয়ের কোনোটিই অবশ্য খুব একটা ভাবায় না তাঁকে।নিজের জীবন নিয়ে তাঁর সরল স্বীকারোক্তি, ‘আমি একটা জীবন যাপন করতে এসেছি দুনিয়াতে। উদ্যাপন করতে এসেছি, আনন্দ উদ্যাপন করতে এসেছি। সেটা যতটুকু পারা যায়, উপভোগ করাটাই হচ্ছে জীবন।’ জীবনের প্রতি এই ভালোবাসা থেকেই হয়তো তাঁর ঘোষণা, ‘লাইফ ইজ রিয়েলি বিউটিফুল।’ জীবনের কোনো কিছু নিয়েই তাঁর অনুশোচনা নেই। বরং পেছনে ফিরে তাকালে মনে হয়, বেশ চমৎকার একটি জীবন কাটিয়েছেন তিনি।মুক্তিযুদ্ধের তিন স্মৃতি১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সাহেদের বয়স পাঁচ-ছয় বছর। ঢাকার গোপীবাগে পরিবারের সঙ্গে থাকতেন। যুদ্ধের ভয়াবহতা বোঝার মতো বয়স তখনো হয়নি। কিন্তু সেই সময়ের তিনটি ঘটনা তাঁর স্মৃতিতে এখনো স্পষ্ট। একদিন ললিপপ কেনার জন্য গিয়েছিলেন পরিচিত এক দোকানে। দোকানটির পাশে ছোট্ট একটি খাবারের হোটেল। সেখানে মিয়াচান চাচা নামের একজন ডালপুরি বানাতেন। সাহেদের ভাষায়, জীবনে এত ভালো ডালপুরি আর কোথাও খাননি।সেদিন কারফিউ চলছে। ছোট্ট সাহেদ অবশ্য এসবের কিছুই বুঝতেন না। দোকানের সামনে গিয়ে চাচাকে ডাকলেন, ‘চাচা, চাচা, আমাকে ললিপপ দেন।’ হঠাৎ দেখতে পেলেন, দুই দিক থেকে দুজন পাকিস্তানি সেনা তাঁর দিকে অস্ত্র তাক করেছে। দোকানের ভেতর থেকে মিয়াচান চাচা তাঁকে চলে যেতে বলছেন। এর মধ্যেই ফাঁক দিয়ে চারটি ললিপপও হাতে ধরিয়ে দিলেন।এরপর কীভাবে দৌড়ে সেখান থেকে পালিয়েছিলেন, সেই স্মৃতি আজও মনে আছে সাহেদের। মজার ছলে বলেন, এমন জোরে দৌড়েছিলেন যে বিশ্বের দ্রুততম দৌড়বিদ উসাইন বোল্টও নাকি তাঁর সঙ্গে পারতেন না! বাড়ি ফিরে অবশ্য কাউকে কিছু বলেননি। ছোট্ট মনে তখন একটাই ভাবনা—মাকে বললে ভয় পাবে।দ্বিতীয় ঘটনাটি ঘটেছিল বড় বোনের শ্বশুরবাড়ি গেন্ডারিয়ায়। সেখানে মায়ের সঙ্গে গিয়েছিলেন। হঠাৎ শুরু হলো প্রচণ্ড গোলাগুলি। মা তাঁকে বুকের মধ্যে জড়িয়ে মাটিতে শুইয়ে দিলেন। বারবার বলছিলেন, ‘মাথা উঠাবি না, মাথা উঠাবি না।’ কাছের এক বাড়ির দরজা খুলে এক ব্যক্তি তাঁদের আশ্রয় দিয়েছিলেন।তৃতীয় ঘটনাটি আরও ভয়াবহ। গোপীবাগের রামকৃষ্ণ মিশন স্কুলে ভর্তি হয়েছিলেন সাহেদ। ছোটবেলা থেকেই স্কুলে যাওয়ার ভীষণ আগ্রহ ছিল। একদিন বাবার সঙ্গে স্কুলের দিকে যাওয়ার সময় দৌড়ে ঢুকে পড়েন একটি জায়গায়। কিন্তু সেটি স্কুল নয়, পাকিস্তানি সেনাদের ক্যাম্প।সেনারা বাবা-ছেলেকে আটকে ফেলে। তাঁদের সঙ্গে দুর্ব্যবহার শুরু হয়। একপর্যায়ে সাহেদের বাবা সেনাদের বলেন, তাঁকে মেরে ফেলতে, কিন্তু ছেলেটিকে ছেড়ে দিতে।বাবার সেই কথাটি আজও কানে বাজে সাহেদের। শেষ পর্যন্ত কোনো জরুরি কাজে এক ঊর্ধ্বতন কর্মকর্তা আসায় তাঁরা প্রাণে বেঁচে যান। সেদিন বাবার কোলে চড়ে ফেরার সময় সাহেদ বারবার বলেছিলেন, জীবনে আর কখনো স্কুলে যাবেন না।সেই ভয় থেকেই কি তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রতি অনীহা তৈরি হয়েছিল? সাহেদের নিজের ধারণা, স্কুলজীবনের সেই অভিজ্ঞতার বড় প্রভাব ছিল তাঁর ওপর। পরে মা ও এক খালাতো ভাইয়ের সহায়তায় পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি হলেও নিয়মিত প্রাতিষ্ঠানিক শিক্ষার পথে আর এগোননি।নিজের শিক্ষক হিসেবে মাকেই কৃতিত্ব দেন তিনি।
নয় ভাই–বোনের পরিবারসাহেদের পারিবারিক শিকড়ের সঙ্গে জড়িয়ে আছে দেশভাগের ইতিহাস। তাঁদের পূর্বপুরুষেরা মূলত পূর্ববাংলার মানুষ। তবে তাঁর দাদার আগের প্রজন্ম ব্যবসার সূত্রে কলকাতায় বসতি গড়েছিল। সেখানে ভালো ব্যবসাও ছিল। ১৯৪৭ সালে দেশভাগের পর পরিবারকে পূর্ব পাকিস্তানে ফিরে আসতে হয়। আবার নতুন করে জীবন শুরু করতে হয়েছিল।সাহেদের বাবা ব্রিটিশবিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন বলে শুনেছেন তিনি। গান ও কবিতার মাধ্যমে মানুষকে উদ্বুদ্ধ করতেন। বাবার সঙ্গে মায়ের বিয়ের সূত্রও ছিল গান। বিয়ের সম্বন্ধের সময় সাহেদের মায়ের পরিবার জানতে পেরেছিল, ছেলে গান করেন, বিপ্লবী গান করেন।নয় ভাই–বোনের মধ্যে সাহেদ ছিলেন আট নম্বর। বড় পরিবারের সেই বাড়িতে গানশোনার ব্যবস্থা ছিল বেশ সমৃদ্ধ।কিন্তু এত ভাই–বোনের সংসারে গান শোনার সুযোগ পেতে অপেক্ষা করতে হতো। ছোট সাহেদের জন্য বাবা একদিন কিনে দিলেন ফিরোজা রঙের একটি ছোট টার্নটেবল। সঙ্গে উপহার দিলেন মার্কিন সংগীতশিল্পী চবি চেকারের একটি ইপি রেকর্ড। ‘কাম অন, লেটস টুইস্ট এগেইন’ এবং ‘লিম্বো রক’ শুনে মুগ্ধ হয়ে যেতেন তিনি। তখনো অক্ষরজ্ঞান হয়নি। কিন্তু গানের প্রতি মনোযোগ ছিল অবিশ্বাস্য। একবার শুনেই গান মনে রাখতে পারতেন। এমনকি নিজের মতো করে কাগজে গোল গোল চিহ্ন এঁকে সেগুলো দেখে গান গাইতেন।সাহেদের দাবি, একসময় তাঁর স্মৃতিশক্তি ছিল ফটোগ্রাফিক। ১৯৭৫ সালে একবার ‘শোলে’ দেখে ছবিটির অনেক সংলাপ আজও বলতে পারেন।
বিয়ে করেননি। অথচ জীবনে প্রেম এসেছে অনেকবার। একসময় এক প্রেমিকার সঙ্গে বিয়ের কথাও এগিয়েছিল। রেস্তোরাঁয় খাওয়াদাওয়ার পর বিদায় নেওয়ার মুহূর্তে সেই নারী ফিরে এসে তাঁকে বলেছিলেন, সাহেদ পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিক, কিন্তু পৃথিবীর সবচেয়ে খারাপ স্বামী হতেন। তাঁদের বিয়ে হলে সাত দিনও টিকত না। সাহেদ নিজেও কথাটির সঙ্গে একমত হয়েছিলেন। সংসারের দায়িত্ব নিতে চাননি তিনি। মনে করতেন, নিজের মতো করে বাঁচতে চাইলে অন্য একজনকে সেই জীবনের দায়িত্বে জড়িয়ে ফেলা ঠিক হবে না।
দর্শকদের প্রতিক্রিয়া ও সামগ্রিক আলোচনা
মহল্লা, উচ্চারণ ও গিটারের প্রেমগোপীবাগের ছোট্ট মহল্লায় বড় হয়েছেন সাহেদ। তাঁর শৈশবের ঢাকা ছিল অন্য রকম। পাড়ার মানুষ একে অপরকে চিনতেন। কোনো শিশুর অন্যায় দেখলে পাড়ার মুরব্বিরা শাসন করতেন। সেই শাসন নিয়ে পরিবারগুলোর মধ্যে বিরোধ তৈরি হতো না। মহল্লায় ছিল খেলাধুলার দারুণ পরিবেশ। ফুটবল দলটির কোচ ছিলেন গফুর বেলুচ। ১৯৭৫ সালে তৃতীয় বিভাগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। পরের বছর দ্বিতীয় বিভাগেও অপরাজিত থাকার কৃতিত্ব অর্জন করে। সাহেদ নিজেও ক্রিকেট ও ফুটবল খেলতেন। ফুটবল খেলতে পারতেন, তবে ক্রিকেটেও ভালো ছিলেন।পাশাপাশি সংগীতের পরিবেশ তৈরি হচ্ছিল। তাঁদের মহল্লারই ব্যান্ড ‘উচ্চারণ’-এর প্রতিষ্ঠাতা সদস্যদের কয়েকজনের সঙ্গে পরিচয় ছিল। আজম ভাই, কমলাপুরের নীলু ভাইসহ অনেকের সংগীতচর্চা কাছ থেকে দেখেছেন। মহল্লার তরুণেরা গিটার বাজাতেন। তাঁদের দেখে নিজেরও গিটার কেনার ইচ্ছা হলো।অনেক কষ্টে নিজের টাকায় একটি গিটার কিনলেন। তখন ইন্টারনেট বা ইউটিউব ছিল না। বইপত্রও সহজে পাওয়া যেত না। দেখে দেখে, শুনে শুনে শিখতে হতো। এভাবেই শুরু হলো গিটারের সঙ্গে তাঁর সম্পর্ক। তবে কখনো কাউকে শোনানোর জন্য গান করেননি বলে জানান সাহেদ। তাঁর কাছে গান ছিল নিজের আনন্দের জায়গা। কেউ শুনল কি শুনল না, প্রশংসা করল কি করল না—এসব নিয়ে খুব একটা মাথা ঘামাননি।
‘রোকযানা’ থেকে নিজের সংগীতভুবন১৯৯১ সালে প্রকাশিত হয় সাহেদের প্রথম অ্যালবাম ‘প্রভু’। তাঁর নিজের ভাষ্য অনুযায়ী, অ্যালবামটি প্রকাশের পেছনে ছিল বেশ আকস্মিক একটি ঘটনা। তখন বিভিন্ন কলেজের অনুষ্ঠান, নবীনবরণ ও কনসার্টে গান করতেন। মঞ্চে নিজের মৌলিক গান পরিবেশন করতেন তিনি। একদিন জাপান থেকে আসা বন্ধু সাঈদের এলিফ্যান্ট রোডের দোকানে গিয়ে পরিচয় হয় মাসুদ নামের এক তরুণের সঙ্গে। মাসুদ তাঁকে নিয়ে যান সারগাম স্টুডিওতে।সেখানে পরিচয় হয় বাদল ভাইয়ের সঙ্গে। পরে একটি স্টুডিওতে গান রেকর্ড করার সুযোগ আসে। সেই রেকর্ডিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন সংগীত পরিচালক আলাউদ্দিন আলী।প্রথম অ্যালবামে গিটার বাজিয়েছিলেন আইয়ুব বাচ্চু ও পান্ডু। ড্রামসে ছিলেন ফান্টি। অল্প কয়েকজন সংগীতশিল্পীকে নিয়ে তৈরি হয়েছিল অ্যালবামটি। সাহেদের স্মৃতিতে, সেই সময়ের সংগীতাঙ্গনে অ্যাকুস্টিক গিটার নিয়ে একজন শিল্পীর গান করা ছিল বেশ ব্যতিক্রমী ঘটনা।পরবর্তী সময়ে ‘রোকযানা’ গানটি তাঁকে শ্রোতাদের মধ্যে বিশেষ পরিচিতি এনে দেয়। গানটির নাম নিয়েও কৌতূহল আছে। রোকযানা কি বাস্তব কোনো নারী, নাকি কেবল গানের চরিত্র? এ প্রশ্নের উত্তর দিতে চান না সাহেদ। শ্রোতাদের নিজস্ব কল্পনার জায়গাটুকু রাখতে চান।প্রেম নিয়ে তাঁর দর্শনও আলাদা। বলেন, ‘প্রতিটি প্রেমই প্রথম। প্রথম প্রেম, দ্বিতীয় প্রেম বলে কিছু নেই। প্রতিটি প্রেম স্বয়ংসম্পূর্ণ।’তাঁর ভাষায়, ‘বউ প্রাক্তন হয়, প্রেমিকা কখনো প্রাক্তন হয় না। প্রেমিকা সব সময় ব্র্যান্ডনিউ।’
সাহেদের সঙ্গে সমাজের সম্পর্ক বরাবরই টানাপোড়েনের। প্রচলিত সামাজিক নিয়ম, মানুষের ভণ্ডামি, অর্থ ও ক্ষমতার প্রতি অতিরিক্ত আকর্ষণ—এসব তাঁকে বিরক্ত করে। তাঁর মতে, সমাজ অনেক সময় মানুষের সৃষ্টিশীলতাকে আটকে দেয়। কে কীভাবে জীবন কাটাবে, কী করবে, কী করবে না—সেসব নির্ধারণের অধিকার সমাজের নেই। নিজেকে কখনো সমাজের চোখে সফল মানুষ হিসেবে প্রমাণ করার চেষ্টা করেননি। দামি গাড়ি, ফ্ল্যাট, চাকরি কিংবা সম্পদের পরিমাণকে জীবনের সাফল্য মনে করেন না।এমনকি তাঁর অনেক ধনী বন্ধুও নাকি তাঁর মতো জীবন কাটাতে চান বলে জানিয়েছেন তিনি। নিজের জীবনকে তিনি অর্থের মাপকাঠিতে বিচার করতে রাজি নন। এই সমাজভাবনা তাঁর গানের মধ্যেও এসেছে। গানের ব্যাকরণ, ছন্দ, অন্ত্যমিল কিংবা প্রচলিত কাঠামোর বাইরে গিয়ে নিজের মতো করে লিখেছেন। অন্যরা কী বলবে, সেটিকে খুব একটা গুরুত্ব দেননি।

























