শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

সংগীতশিল্পী সাহেদ আলী মারা গেছেন

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০১:৩০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • / 14
সংগীতশিল্পী সাহেদ আলী মারা গেছেন

সংগীতশিল্পী শেখ সাহেদ আলী মারা গেছেন।

ঘটনার প্রেক্ষাপট ও মূল তথ্য

আজ শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তার ভাতিজা সাকির হাসান জামী দ্য ডেইলি স্টারকে জানান, সাহেদ আলী গত ২৪ অক্টোবর থেকে বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি ছিলেন।

স্ট্রোক, হেপাটাইটিস সি, লিভারের জটিলতা ও ডেঙ্গুতে ভুগছিলেন তিনি। বুধবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

দর্শকদের প্রতিক্রিয়া ও সামগ্রিক আলোচনা

শেখ সাহেদ ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। নব্বইয়ের দশক থেকে গান করছিলেন তিনি। সংগীতাঙ্গনে ‘রোকযানা’ সাহেদ নামেও পরিচিতি পান। তাঁর জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘রোকযানা’, ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ ও ‘প্রেম আসবেই’। তাঁর প্রথম অ্যালবাম ‘প্রভু’ প্রকাশিত হয় ১৯৯১ সালে। এরপর আরও পাঁচটি অ্যালবাম প্রকাশ করেন তিনি।

অসুস্থতার কারণে আটকে যায় তার দীর্ঘ ১১ বছরের সাধনায় তৈরি ২৪টি নতুন গান প্রকাশের আয়োজন। ৬ নভেম্বর চারটি সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ড প্রকাশের কথা ছিল এই শিল্পীর।

পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীর গোপীবাগে পারিবারিক কবরস্থানে সাহেদ আলীর দাফন সম্পন্ন হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সংগীতশিল্পী সাহেদ আলী মারা গেছেন

প্রকাশের সময় : ০১:৩০:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬