বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডাবল সেঞ্চুরির পর ফিফটি, হৃদয়ের তিন নতুন রেকর্ড বল টেম্পারিং বিতর্ক: বোমা ফাটিয়ে খাওয়াজা বলছেন, ‘কাউকে বিপদে ফেলিনি’ নায়িকা ভারতে, নায়ক যুক্তরাষ্ট্রে—দেশে মুক্তি পাচ্ছে সিনেমা ব্যালন ডি’অর জিতেও নেই কেইন, ফিফপ্রোর বর্ষসেরা একাদশে মেসি আমরাই ফেভারিট, অন্য দলকে নিয়ে ভাবছি না: হামজা চৌধুরী কী কী কারণে আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রিকেট বন্ধ করল স্কটল্যান্ড? ‘সংঘর্ষ’-এর সেই ভয়ংকর খলনায়ক এখন কোথায়, কী করছেন সেমিফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ রিভার্স সুইং পেতে যেভাবে বল টেম্পারিং করেছিল অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিংয়ের দায়িত্বে বেনকেনস্টেইন

কী কী কারণে আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রিকেট বন্ধ করল স্কটল্যান্ড?

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময় : ১২:৩০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • / 7
কী কী কারণে আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রিকেট বন্ধ করল স্কটল্যান্ড?

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আয়োজিত টুর্নামেন্টের বাইরে আফগানিস্তানের সঙ্গে কোনো দ্বিপাক্ষিক ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট স্কটল্যান্ড (সিএস)। তালেবান সরকারের অধীনে নারীদের অধিকারসহ দেশটির সামগ্রিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানিয়ে এই নীতি গ্রহণ করেছে সংস্থাটি।

খেলার মাঠের প্রেক্ষাপট ও মূল মুহূর্ত

মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে তালেবানরা ক্ষমতায় ফেরার পর থেকেই আফগানিস্তানে নারীদের খেলাধুলার সুযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। পাশাপাশি শিক্ষা অর্জনের সুযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রেও নারীদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তবে তালেবান সরকারের দাবি, ইসলামি আইন ও স্থানীয় রীতিনীতি অনুযায়ী তারা নারীদের অধিকারকে সম্মান করে। দেশটির অভ্যন্তরীণ বিষয়গুলো স্থানীয়ভাবেই সমাধান করা উচিত বলেও মনে করে তারা।

২০১৭ সালে আইসিসির পূর্ণ সদস্যপদ পাওয়া আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রিকেট সম্পর্ক স্থগিতের ব্যাপারে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পথেই হেঁটেছে স্কটল্যান্ড। এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) একই ধরনের সিদ্ধান্ত নিয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে ক্রিকেট স্কটল্যান্ড জানিয়েছে, প্রতি বছর নীতিটি পর্যালোচনা করা হবে। পাশাপাশি আইসিসির গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত অনুসারে কিংবা পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন ঘটলেও বিষয়টি পুনর্বিবেচনা করা হবে।

ম্যাচের বিশ্লেষণ ও পরবর্তী প্রতিক্রিয়া

কারণ ব্যাখ্যা করে সংস্থাটি আরও জানিয়েছে, নারী ও মেয়েদের ক্রিকেটে অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রে নিজেদের অঙ্গীকার এবং আফগানিস্তানের সার্বিক মানবিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে আফগানিস্তানের বিপক্ষে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি স্কটল্যান্ড।

তবে আইসিসি যদি আফগানিস্তান ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট প্রিমিয়ার লিগকে আনুষ্ঠানিক অনুমোদন দেয়, তাহলে সেখানে অংশ নিতে আগ্রহী খেলোয়াড়দের অনাপত্তিপত্র (এনওসি) দেওয়ার বিষয়টি বিবেচনা করবে সিএস। তবে কোনো খেলোয়াড়কে এনওসি দেওয়া হলে সেটিকে আফগানিস্তানের বর্তমান তালেবান সরকার কিংবা তাদের নীতির প্রতি স্কটল্যান্ডের সমর্থন হিসেবে দেখার সুযোগ নেই বলেও স্পষ্ট করেছে তারা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কী কী কারণে আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক ক্রিকেট বন্ধ করল স্কটল্যান্ড?

প্রকাশের সময় : ১২:৩০:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬