সাংবাদিক থেকে অভিনেতা হয়েছেন তিনি

- প্রকাশের সময় : ০৫:০০:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / 4

নব্বইয়ের দশকে ছোটপর্দার অন্যতম শীর্ষ তারকা ছিলেন অভিনয়শিল্পী মাহফুজ আহমেদ। আলোচিত ও দর্শকপ্রিয় অনেক নাটকে অভিনয় করেছেন। সিনেমায় অভিনয় করেও দুবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। নাটক নির্মাণ করেও হয়েছেন আলোচিত। সবশেষ ওটিটিতে তার কাজ প্রচারিত হয়েছে। অভিনয় করেছেন ‘প্রহেলিকা’ সিনেমায়।
ঘটনার প্রেক্ষাপট ও মূল তথ্য
২৩ অক্টোবর মাহফুজ আহমেদের জন্মদিন।
একসময় সাংবাদিকতা করেছেন মাহফুজ আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় তিনি ‘সাপ্তাহিক পূর্ণিমা’য় রাজনৈতিক প্রতিবেদক হিসেবে কাজ করতেন। সেই সময় বড় বড় রাজনৈতিক নেতার সাক্ষাৎকার নেওয়া ও নিয়মিত সংবাদ তৈরি করাই ছিল তার কাজ। হঠাৎ করেই নাটকে অভিনয় শুরু করেন। জীবনের প্রথম নাটকে ছোট্ট একটি চরিত্রে দেখা যায় তাকে।
মাহফুজ আহমেদের প্রথম অভিনীত নাটকের নাম ‘কোন কাননের ফুল’। ইমদাদুল হক মিলনের লেখা নাটকটির প্রযোজক ছিলেন ফখরুল আবেদিন দুলাল। নাটকে একটি মাত্র সংলাপ ছিল তার। ব্যস, ওটুকুই! কিন্তু তিনি থেমে থাকেননি। লেগে ছিলেন। দিনের পর দিন রামপুরা টেলিভিশনে গিয়েছেন। এরপর আলোচিত ‘কোথাও কেউ নেই’ নাটকে ছোট একটি চরিত্রে অভিনয় করেন।
দর্শকদের প্রতিক্রিয়া ও সামগ্রিক আলোচনা
‘কোথাও কেউ নেই’ নাটকে মতি চরিত্রটি তাকে পরিচিতি এনে দেয়। দর্শকরা এই নাটকের মাধ্যমেই তাকে চেনেন। চেষ্টা, ইচ্ছাশক্তি ও ধৈর্য তাকে অভিনয়শিল্পী হিসেবে গড়ে উঠতে সহযোগিতা করে। একসময় শমী কায়সার, বিপাশা হায়াত ও আফসানা মিমি—এই তিন সাড়া জাগানো অভিনেত্রীর বিপরীতে অভিনয় করেন তিনি।
বিপাশা হায়াতের বিপরীতে ‘শুরুর কবিতা’ নাটকে অভিনয় করে অনেক আগেই সাড়া পান। শমী কায়সার ও বিপাশা হায়াতের বিপরীতে অভিনয় করেন ‘তোমাকে ছুঁয়ে’ নাটকে, যা দর্শকদের মন ছুঁয়ে যায়।
বছরের পর বছর ছোটপর্দায় নায়ক হিসেবে অভিনয় করেছেন তিনি। আরও পরে অপি করিম, তারিন, রিচি সোলায়মানসহ জনপ্রিয় অভিনেত্রীদের বিপরীতেও অভিনয় করেছেন। মেহজাবীনের প্রথম নাটকেও বিপরীতে তিনি ছিলেন।
























