শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

বোঁচাগঞ্জে নানা আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন

বোঁচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০২:১৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / 4

শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও বিকাশের লক্ষ্যে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ২০২৬-২০২৭ (সিজন-২)। এর অংশ হিসেবে দিনাজপুরের বোঁচাগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতাটির উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সেতাবগঞ্জ জিমনেসিয়ামে প্রজেক্টরের মাধ্যমে কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে এ আয়োজনের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোঁচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মারুফ হাসান, বোঁচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আহসান হাবিব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মো. জামাল উদ্দিন জামালসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

আয়োজক সূত্রে জানা যায়, দেশের ৬৪ জেলায় ১০টি ইভেন্টে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে তাদের ক্রীড়াক্ষেত্রে এগিয়ে নেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।

একই দিন খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। কেন্দ্রীয় অনুষ্ঠানের সঙ্গে সমন্বয় রেখে বোঁচাগঞ্জেও সরাসরি সম্প্রচারের মাধ্যমে উদ্বোধনী আয়োজন সম্পন্ন হয়।

আয়োজকদের প্রত্যাশা, এ প্রতিযোগিতার মাধ্যমে বোঁচাগঞ্জের শিশু-কিশোরদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বোঁচাগঞ্জে নানা আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন

প্রকাশের সময় : ০২:১৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬