শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:

স্মৃতিজুড়ে পূজার সেই গানগুলো…

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৩:১৫:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • / 2
স্মৃতিজুড়ে পূজার সেই গানগুলো...

আগে থেকে নতুন ক্যাসেট কেনা কিংবা পাড়ার মাইকে সকাল থেকে রাত পর্যন্ত বাংলা গান বাজানোই ছিল পূজার বিশেষ আয়োজন। এমন অনেক গান শ্রোতাদের স্মৃতিতে রয়ে গেছে। পূজামণ্ডপে মাইকে একটা সময় জনপ্রিয় ছিল বাংলা আধুনিক ও চলচ্চিত্রের গান। এই গানগুলো উৎসবের আবহ তৈরি করত।

ঘটনার প্রেক্ষাপট ও মূল তথ্য

ক্যাসেটের ফিতায় বন্দি থাকা সুরগুলো হয়তো আজ আর আগের মতো শোনা যায় না। পাড়ার সেই পুরোনো গানের দোকানও হয়তো বদলে গেছে। সময়ের সঙ্গে বদলেছে পূজার গান প্রকাশের ধরন। ক্যাসেট থেকে সিডি, সিডি থেকে ডিজিটাল প্ল্যাটফর্ম এখন গানের পৃথিবী। কিন্তু পূজার পুরোনো সেই গান কানে এলে মনটা কেমন হয়ে যায়!

একটা সময় পূজায় নতুন গান তৈরি হতো। সেই গান যখন পূজামণ্ডপে বাজত, তখন কত অচেনা সুর মুহূর্তে আপন হয়ে যেত! কোনো গান ভালো লাগলে তার নাম জানার চেষ্টা, গায়কের পরিচয় খোঁজা—এসবই ছিল পূজার প্রস্তুতির অংশ। পূজার গানের অ্যালবামগুলোর একটা নিজস্ব চরিত্র ছিল। আধুনিক বাংলা গানের সঙ্গে মিশে থাকত শহুরে জীবনের গল্প, প্রেমের মায়া, বিচ্ছেদের যন্ত্রণা আর জীবনের নানা রং।

স্মৃতিজুড়ে থাকা পূজার সেই গানগুলোর মধ্যে রয়েছে—কিনে দে রেশমি চুড়ি, কোথা কোথা খুঁজেছি তোমায়, তুমি কত যে দূরে, মনে পড়ে রুবি রায়, ও মোর ময়না গো, চোখে চোখে কথা বলো, নয়ন সরসী কেন ভরেছে জলে,  আমি ফুল না হয়ে, যেতে যেতে পথে হলো দেরি, আমার পূজার ফুল, একটা দেশলাই কাঠি জ্বালাও, সবাই তো সুখী হতে চায়, এ আমার গুরুদক্ষিণা, আমি যে কে তোমার তুমি তা, এই তো জীবন, আর কত রাত একা থাকবো, চোখে চোখে কথা বলো, আজ এই দিনটাকে…

দর্শকদের প্রতিক্রিয়া ও সামগ্রিক আলোচনা

দুর্গাপূজা মানেই আলোর রোশনাই, ঢাকের বাদ্যি, মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল আর বন্ধুদের সঙ্গে আড্ডা নয়। পূজামণ্ডপে, পাড়ার মাইকে ভেসে আসা একের পর এক চেনা গানগুলোর স্মৃতি আজও অনেকের কাছে ভীষণ আপন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্মৃতিজুড়ে পূজার সেই গানগুলো…

প্রকাশের সময় : ০৩:১৫:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬