বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot

‘নকিং অন ভ্যাটিকানস ডোর’

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ১০:০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 4
‘নকিং অন ভ্যাটিকানস ডোর’

যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলের দুই সুপরিচিত ব্যক্তি তারা। বুধবার তাদের সাক্ষাৎ হয় ভ্যাটিকান শহরে। তাদের একজন পোপ চতুর্দশ লিও, যার জন্মনাম রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট। পশ্চিমে রবার্ট নামের সংক্ষিপ্ত রূপ বব। অন্যজন কিংবদন্তি সংগীতশিল্পী বব ডিলান।

ঘটনার প্রেক্ষাপট ও মূল তথ্য

তাদের সাক্ষাতের বিষয়টি আন্তর্জাতিক গণমাধ্যমেও গুরুত্ব পেয়েছে। মার্কিন গণমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ‘ধর্মগুরু ববের সঙ্গে কবি ববের সাক্ষাৎ’।

বব ডিলানের বিখ্যাত গান ‘নকিং অন হেভেনস ডোর’ থেকে অনুপ্রেরণা নিয়ে রয়টার্স লিখেছে, ‘বব ডিলান ছয় দশকেরও বেশি সময় পার করেছেন স্বর্গের দরজায় কড়া নেড়ে। বুধবার ভ্যাটিকানের দরজা খুলেছে তার জন্য। সেখানে পোপ লিওর সঙ্গে একান্তে সাক্ষাৎ করেছেন এই কালজয়ী শিল্পী।’

ভ্যাটিকানে পোপের সরকারি বাসস্থান পালাজ্জো আপোস্তোলিকোয় দুজন সাক্ষাৎ করেন। এ সময় পোপের পরনে ছিল তার চিরপরিচিত সাদা পোশাক এবং ডিলান পরেছিলেন কালো রঙের কোট, দস্তানা ও হুডি।

দর্শকদের প্রতিক্রিয়া ও সামগ্রিক আলোচনা

ভ্যাটিকানের কর্মকর্তা রেভারেন্ড আন্তোনিও স্পাদারো এ সাক্ষাতের ব্যবস্থা করেন।

স্পাদারো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি জানিয়েছেন। তিনি বলেন, ‘এ ধরনের একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে আবেগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছিল।’

চলতি বছরের শুরুর দিকে পোপ লিওর সঙ্গে সংগীতশিল্পী প্যাটি স্মিথের সাক্ষাতের ব্যবস্থাও করেছিলেন তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

‘নকিং অন ভ্যাটিকানস ডোর’

প্রকাশের সময় : ১০:০২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬