বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
পবিপ্রবিতে সৈয়দ নিজাম উদ্দিনের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ, স্ত্রী পরিচয় অস্বীকার রনির শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী এনসিপি থেকে পদত্যাগ করলেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ‘আমাকে সরাতে এলে তোমরাই ধ্বংস হবে’, ডেমোক্র্যাটদের ট্রাম্পের হুঁশিয়ারি রোনালদোর বিদায় এত সহজে হতে দেবে না পর্তুগাল আগামী বছর দুই ঈদে ১১ দিন ছুটি, প্রজ্ঞাপন জারি মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মধুখালীতে কলেজের শতভাগ শিক্ষার্থী ফেল, টানা তিন বছর শূন্য ফল, শিক্ষকদের শোকজ

এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ, স্ত্রী পরিচয় অস্বীকার রনির

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৮:০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / 2

সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির স্ত্রী হিসেবে পরিচিত ফারজানা আফরোজ জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন বলে জানিয়েছে দলটির একটি সূত্র। তবে ফারজানা আফরোজকে নিজের স্ত্রী বলে অস্বীকার করেছেন গোলাম মাওলা রনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় কালবেলাকে ফারজানা আফরোজের এনসিপির নারী উইং ‘জাতীয় নারী শক্তি’র কেন্দ্রীয় পদে আসার বিষয়টি নিশ্চিত করে দলটির মিডিয়া উইং।

ফারজানা আফরোজ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান।

এদিকে, ফারজানাকে নিজের স্ত্রী উল্লেখ করে সংবাদ প্রকাশের পর ফেসবুকে একটি পোস্ট দেন গোলাম মাওলা রনি। সেখানে তিনি লেখেন, ‘এই মহিলা আমার স্ত্রী নন। সাতকানিয়া জামায়াত নেতা জনাব হারুনের সাবেক স্ত্রী। চট্টগ্রামের বিতর্কিত আওয়ামী লীগ নেতা ঘি বাবুলের ঘনিষ্ঠ বান্ধবী এবং আমেরিকাপ্রবাসী ইলিয়াসের আপনজন।’

তবে এনসিপির এক নেতার দাবি, ফারজানা আফরোজ গোলাম মাওলা রনির দ্বিতীয় স্ত্রী। তাঁদের মধ্যে টানাপোড়েন থাকলেও এখনো বিবাহবিচ্ছেদ হয়নি। ফারজানাও নিজেকে রনির স্ত্রী বলে পরিচয় দিয়ে থাকেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ, স্ত্রী পরিচয় অস্বীকার রনির

প্রকাশের সময় : ০৮:০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬