মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
দি পল-সেলসোরা নেই, মেসির বিদায়ের পর আর্জেন্টিনার প্রথম দলে কারা আছেন এমন স্বামী কি বাস্তবে মেলে? আবু বকরে মজেছেন দর্শকেরা ৪ জেলায় নতুন পুলিশ সুপার পদায়ন, বদলি আরও দুই কর্মকর্তা ‘এবার আমাদেরই জেতা উচিত’, সাফে ২৩ বছরের খরা কাটানো নিয়ে আত্মবিশ্বাসী ডুলি মুম্বাইয়ে বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি পোশাকশ্রমিকদের কাজে ফেরার আহ্বান মালিকদের জাবিতে সিএলসি পরিচালক নিয়োগ নিয়ে উত্তেজনা, তালা ভেঙে উপাচার্যকে উদ্ধার ছাত্রদলের নওগাঁর পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ আটক ২ ইসরায়েলে সরকার গঠনের সমীকরণে অচলাবস্থা: বিরোধীদের বৈঠক, ‘কিংমেকার’ আরব দলগুলো অক্টোবরে রাজনৈতিক সহিংসতায় ১২ ও গণপিটুনিতে ২২ জনের মৃত্যু: এইচআরএসএস

নওগাঁর পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ আটক ২

খোরশেদ আলম, নওগাঁ:
  • প্রকাশের সময় : ১০:৫৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 4

নওগাঁর পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৭০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে পত্নীতলা থানাধীন শালডাঙ্গা গোপীনগর এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক ব্যক্তিরা হলেন নওগাঁর সাপাহার উপজেলার মানিকুরা সরদারপাড়া এলাকার ননীগোপাল দেবনাথের ছেলে পঙ্কজ দেবনাথ (২১) এবং পত্নীতলা উপজেলার কুটুইলহাট নয়াপাড়া এলাকার অখিল দেবনাথের ছেলে সাগর দেবনাথ (২১)।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হকের নেতৃত্বে থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ওই দুই যুবককে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে ৭০টি অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নওগাঁর পত্নীতলায় ট্যাপেন্টাডলসহ আটক ২

প্রকাশের সময় : ১০:৫৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬