মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
রাশনা ইমামকে প্রধান করে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের কমিটি বিসিবির একই নামে একাল-সেকালের ৫ ঢাকাই সিনেমা যুক্তরাষ্ট্রে কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ শুরু সাফে সেই ‘অভিশপ্ত’ ঘড়ির কাঁটা কি এবারও কাঁদাবে বাংলাদেশকে যে দিনগুলো মিস করেন সুপারস্টার রজনীকান্ত উয়েফার চাপে ‘বিশ্বকাপ বিক্রি’ প্রকল্পের নথি দেখাতে রাজি ফিফা বাগ্‌দান ভাঙার গুঞ্জন, জিয়া শঙ্কর লিখলেন, ‘আমরা একে অপরকে ভালোবাসি’ ফুটবলাররা কি আসলেই বোকা, নাকি আমরা ভুল জানি বিজেপি নেতাদের আপত্তিতে সরানো হলো দিয়া মির্জার ভিডিওটি, আদালতের অসন্তোষ সৈয়দপুর বিএইউএসটিতে দিনব্যাপী এন্টারপ্রেনার্স ফেয়ার অনুষ্ঠিত

সৈয়দপুর বিএইউএসটিতে দিনব্যাপী এন্টারপ্রেনার্স ফেয়ার অনুষ্ঠিত

নীলফামারী প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৭:৪৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • / 9
শিক্ষার্থীদের মাঝে উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তোলা ও উদ্ভাবনী ব্যবসায়িক ধারণাকে বাস্তবে রূপ দেওয়ার লক্ষ্যে নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত হলো দিনব্যাপী উদ্যোক্তা মেলা।
মঙ্গলবার (৩ নভেম্বর) সৈয়দপুরে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বিএইউএসটি) ‘এন্টারপ্রেনার্স ফেয়ার ২.০’ শীর্ষক এ মেলার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ‘বিজনেস ক্লাব’। এতে পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগিতা করে শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ইস্পাহানি গ্রুপ।
সকালে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএইউএসটির উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পিএসসি।
মেলায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পরিচালনায় মোট ৩০টি বর্ণাঢ্য স্টল স্থান পায়। স্টলগুলোতে শিক্ষার্থীরা নিজেদের তৈরি বাহারি খাবার, হাতে তৈরি গহনা, বুটিকস ও পোশাক, হস্তশিল্প এবং গৃহসজ্জার নানা সামগ্রী প্রদর্শন ও বিক্রি করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল (অব.) চৌধুরী সাইফ উদ্দিন কাওসার, পরীক্ষা নিয়ন্ত্রক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, কোষাধ্যক্ষ (অব.) লেফটেন্যান্ট কর্নেল মো. শামীম রেজা, ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ডিন অধ্যাপক ড. মো. শাহ আলম এবং বিজনেস স্টাডিজ বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। উদ্বোধন শেষে সহযোগী প্রতিষ্ঠান ইস্পাহানি গ্রুপের প্রতিনিধির হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
দিনব্যাপী প্রদর্শনী শেষে পণ্যের বৈচিত্র্য, উপস্থাপনা ও স্টল সজ্জার ওপর ভিত্তি করে সেরা তিনটি উদ্যোগকে পুরস্কৃত করা হয়। এতে প্রথম স্থান অর্জন করে ‘ফ্রুটি এপ্লিকেশন’, দ্বিতীয় স্থান ‘প্রকৃতি কানন’ এবং তৃতীয় স্থান পায় ‘মেহের’।
বিজনেস ক্লাবের সভাপতি তানভির রহমান জানান, শিক্ষার্থীদের বাস্তবমুখী বাজার বিশ্লেষণ, পণ্যের বিপণন ও গ্রাহক যোগাযোগের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতেই এই আয়োজন। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিজনেস ক্লাবের সহ-সভাপতি মোরশেদুস সাকলাইন, সাধারণ সম্পাদক বাদশা সেকেন্দার মুন, অনুষ্ঠান ব্যবস্থাপনা সম্পাদক শাহরিয়ার কামাল শাফিন, সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান ও তওহিদ আল রাজিসহ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সৈয়দপুর বিএইউএসটিতে দিনব্যাপী এন্টারপ্রেনার্স ফেয়ার অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৭:৪৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬