Dhaka ০৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গোয়ালন্দে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে জাপানের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজ নবায়নের সময় বাড়ল ২৪ ঘণ্টায়ও ধরা পড়েনি সীমান্ত পেরিয়ে আসা বাঘ, আহত ৪ বাংলাদেশি কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলে আখচাষিদের প্রশিক্ষণ কালীগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতার তালিকা করতে টাকা আদায়ের অভিযোগ মাদ্রাসা শিক্ষাব্যবস্থা আধুনিক করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছি: শিক্ষামন্ত্রী একযোগে দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি মেজর আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর

একযোগে দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৬:৩৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • / 4

দেশের ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ। বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশে সই করেছেন উপসচিব (রেজিস্ট্রেশন) মো. মাসুদ আলী।

আদেশে বলা হয়েছে, প্রশাসনিক চেইন সমন্বয়ের স্বার্থে নিবন্ধন অধিদপ্তরের ২৬ অক্টোবরের স্মারকের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সাব-রেজিস্ট্রারদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বর্তমান কর্মস্থল থেকে বদলি করা হয়েছে।

বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে মহাপরিদর্শক, নিবন্ধন কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে বর্তমান পদের দায়িত্বভার হস্তান্তর করতে হবে।

পাশাপাশি, বদলি হওয়া কর্মকর্তাদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের বিষয়ে বিজ্ঞপ্তি জারির জন্য মহাপরিদর্শক, নিবন্ধনকে অনুরোধ জানানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এ নির্দেশ জারি করা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

একযোগে দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে বদলি

প্রকাশের সময় : ০৬:৩৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬