কালুখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন, র্যালি ও অগ্নিমহড়া অনুষ্ঠিত
- প্রকাশের সময় : ১২:২৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- / 16
‘সব থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর কালুখালীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অগ্নিকাণ্ড প্রতিরোধ ও দুর্যোগকালীন করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। কালুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা এ মহড়া প্রদর্শন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এস এম রেজাউল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালুখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর (প্রাং) মো. জিল্লুর রহমান।
এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক এবং কালুখালীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।






















